জনপ্রিয়তা বাড়ছে অ্যাপলের স্মার্ট ঘড়ির

দায়িদ হাসান মিলন
২৭ জুলাই ২০১৮, ২০:২১ আপডেট : ২৭ জুলাই ২০১৮, ২০:২১

অ্যাপলের স্মার্ট ঘড়ি এ বছরের দ্বিতীয় প্রান্তিকে ৩৫ লাখ স্মার্ট ওয়াচ (ঘড়ি) রফতানি করেছে অ্যাপল যা গতবারের চেয়ে ৩০ শতাংশ বেশি। ফলে জনপ্রিয়তা বাড়ছে অ্যাপল ওয়াচের। ২০১৭ সালের দ্বিতীয় প্রান্তিকে ছিল অ্যাপলের জন্য ওই বছরের সবচেয়ে বাজে সময়। সে তুলনায় এবার অনেক ভালো অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি।
অ্যাপলের পাশাপাশি অন্য প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোও ভালো সময় পার করেছে। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যবসা বেড়েছে অ্যাপলের অন্যতম প্রতিযোগী ফিটবিট ও জার্মিনের। প্রতিষ্ঠান দুটি বাজারে তাদের শেয়ারের পরিমাণ বাড়িয়েছে। ফিটবিট ও জার্মিনের অ্যাডভান্সড হার্ট রেট ম্যাট্রিক্স এবং স্মার্ট কোচিংয়ের মতো ফিচারগুলো ব্যবহারকারীদের নজর কেড়েছে।
অন্য প্রতিষ্ঠানগুলো বাজারে নিজেদের শেয়ারের পরিমাণ বাড়ানোয় শেয়ার কমেছে অ্যাপলের। প্রতিষ্ঠানটির স্মার্টওয়াচ রফতানির পরিমাণ বাড়লেও বাজারে শেয়ারের পরিমাণ কমেছে ৯ শতাংশ। বছরের প্রথম প্রান্তিকে শেয়ারের পরিমাণ ৪৩ শতাংশ থাকলেও বর্তমানে তাদের শেয়ারের পরিমাণ ৩৪ শতাংশ।
অ্যাপল স্মার্ট ওয়াচ এশিয়ায় খুবই জনপ্রিয়। বিশ্লেষকরা বলছে, টেলিকম এবং এশিয়া ও অস্ট্রেলিয়ার মোবাইল অপারেটরগুলোর সঙ্গে চুক্তির কারণে অ্যাপল ভালো অবস্থানে যেতে সক্ষম হয়েছে।
সূত্র: দ্য ভার্জ

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সালমান মুক্তাদিরের স্টুডিও ও ভবনে হামলা-ভাঙচুর, ১৩ জনের নামে মামলা
সালমান মুক্তাদিরের স্টুডিও ও ভবনে হামলা-ভাঙচুর, ১৩ জনের নামে মামলা
ছয় ফ্র‍্যাঞ্চাইজি নিয়ে ক্রিকেটের নতুন ফরম্যাট ঘোষণা, কবে থেকে শুরু?
ছয় ফ্র‍্যাঞ্চাইজি নিয়ে ক্রিকেটের নতুন ফরম্যাট ঘোষণা, কবে থেকে শুরু?
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ৩ সাংবাদিক
সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ৩ সাংবাদিক
সর্বাধিক পঠিত
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত