টুইটারে জনপ্রিয় ১০ ইমোজি

দায়িদ হাসান মিলন
৩০ জুলাই ২০১৮, ২০:৪৫আপডেট : ৩০ জুলাই ২০১৮, ২০:৪৫

শীর্ষ ১০ ইমোজি কোনও শব্দ ব্যবহার না করে অনুভূতি প্রকাশের মাধ্যম হলো ইমোজি। যে কেউ হার্ট, থাম্বস আপ কিংবা স্যাড ফেস ব্যবহারের মাধ্যমে নিজের অনুভূতি বোঝাতে পারে। কোনও কোনও সময় শব্দ বা ভাষার চেয়েও জোরালো অর্থ বহন করে এসব ইমোজি।
টুইটারে কোন ইমোজিটি কতবার ব্যবহার হয়েছে তা জানার জন্য ইমোজি ট্র্যাকার নামে একটি ট্র্যাকার ব্যবহার করা হচ্ছে। ২০১৩ সাল থেকে এই ট্র্যাকার চালু করা হয়। এটা যেকোনও ভাষায় করা টুইটের সঙ্গে যুক্ত ইমোজি গণনা করতে পারে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালের জুলাইয়ে চালুর পর থেকে এখন পর্যন্ত ২৩ বিলিয়ন টুইট বিশ্লেষণ করেছে ইমোজি ট্র্যাকার। এই বিশ্লেষণ থেকে দেখা যায়, টুইটারের সবচেয়ে জনপ্রিয় ইমোজি হলো ফেস উইথ টিয়ারস অব জয় (অশ্রুযুক্ত হাসির মুখ)। ২০১৩ সালের জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত এই ইমোজি ব্যবহার করা হয়েছে ২ বিলিয়নেরও বেশিবার।
এই বিশ্লেষণ থেকে শীর্ষ দশটি জনপ্রিয় ইমোজির নাম উঠে এসেছে। টুইটারে ব্যবহৃত শীর্ষ দশটি ইমোজি হলো- ফেস উইথ টিয়ার্স অব জয়, হার্ট, রিসাইক্লিং সিম্বল, স্মাইলিং ফেস উইথ হার্ট-শেপড আইজ (চোখের ওপর হার্ট চিহ্ন যুক্ত হাস্যোজ্জ্বল মুখ), লাউডলি ক্রাইং ফেস (চোখ থেকে অঝরে পানি পড়ছে এমন কান্নার ইমোজি), স্মাইলিং ফেস উইথ স্মাইলিং আইজ, আন-অ্যামিউজড ফেস, টু হার্টস এবং ফেস থ্রোয়িং আ কিস।
অন্যদিকে সবচেয়ে কম ব্যবহার বা অজনপ্রিয় ইমোজি তালিকার শীর্ষে রয়েছে- ইনপুট সিম্বল ফর ল্যাটিন ক্যাপিটাল লেটার্স ইমোজি।
সূত্র: বিবিসি

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম