দেশের বাজার এখন কম্পিউটার নির্মাতাদের কাছে লোভনীয়: মোস্তাফা জব্বার

টেক রিপোর্ট
০২ আগস্ট ২০১৮, ২০:০২আপডেট : ০২ আগস্ট ২০১৮, ২০:০২

মোস্তাফা জব্বার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, এক সময় বাংলাদেশ প্রযুক্তিতে পিছিয়ে থাকলেও এখন অনেক এগিয়ে। দেশে এখন সাড়ে ৮ ৫ কোটি ইন্টারনেট ব্যবহারকারী। ইন্টারনেট ব্যবহার যতো বাড়বে ততোই ল্যাপটপ, ট্যাবের চাহিদা বাড়বে। তিনি আরও বলেন, কম্পিউটার, ল্যাপটপ বলতেই এক সময় সবাই বুঝতো বিশেষ কিছু। কারণ বিশেষ মানুষেরা এগুলো ব্যবহার করত। কিন্তু বর্তমানে ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাব হয়েছে সবার বন্ধু। কাজের জায়গা, বিভিন্ন ডিভাইসের প্রয়োজনীয়তা বেড়েছে। বেড়েছে ল্যাপটপ, ডেস্কটপ ও ট্যাবের গুরুত্ব।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া তিন দিনের ল্যাপটপ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ল্যাপটপ মেলা শুধু কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এক্সপেরিয়েন্স জোন হিসেবেও ব্যবহার হয়।

মোস্তাফা জব্বার বলেন, ল্যাপটপের বর্তমান চাহিদা বিবেচনা করলে এ দেশের বাজার এখন কম্পিউটার নির্মাতাদের কাছে লোভনীয়। ইতোমধ্যে অনেক বিদেশি কোম্পানি দেশে ল্যাপটপ সংযোজনের চিন্তাভাবনা করছে। আর দেশের দুটি কোম্পানি ল্যাপটপ প্রস্তুতও করছে।

ল্যাপটপ ও ট্যাবলেট নিয়ে আয়োজিত এই মেলা শেষ হবে শনিবার। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।মেলার আয়োজক এক্সপো মেকার।

মেলা ঘুরে দেখছেন মন্ত্রী

মেলায় ১১টি প্যাভিলিয়ন, ১৪টি মিনি প্যাভিলিয়ন ও ২৭ স্টলে দেশ বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শন ও বিক্রি করছে।

মেলায় বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান এসার, আসুস, ডেল, এইচপি, লেনেভো ছাড়াও অংশ নিয়েছে আমেরিকান ব্র্যান্ড আইলাইফ। দেশীয় একমাত্র কম্পিউটার নির্মাতা ব্র্যান্ড ওয়ালটনও রয়েছে। পরিবেশক প্রতিষ্ঠান হিসেবে অংশ নিয়েছে স্টার টেক, গ্লোবাল ব্র্যান্ড ও স্মার্ট টেকনোলজিস। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শন ও বিক্রির সঙ্গে মূল্যছাড় ও উপহার দিচ্ছে। রয়েছে স্ক্র্যাচ কার্ড, র‌্যাফেল ড্রতে উপহার জেতার সুযোগ।

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম