ডেটা সেন্টার তৈরির কাজ শেষ হচ্ছে সেপ্টেম্বরে

টেক রিপোর্ট
০৭ আগস্ট ২০১৮, ২০:১৭আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ২০:১৭

প্রতিনিধি দলের সঙ্গে মন্ত্রী সরকারের আইসিটি বিভাগের অধীনে নির্মাণাধীন ডেটা সেন্টার তৈরির কাজ কাজ আগামী সেপ্টেম্বরে শেষ হচ্ছে। মঙ্গলবার (৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগে ডাক, টেলিযাগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর মোস্তাফা জব্বারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে জেডটিই প্রতিনিধি দল এ তথ্য জানায়।

চীনভিত্তিক টেলিযোগাযোগ যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠান জেডটিই-এর গ্লোবাল সিইও জু জিয়াং-এর নেতৃত্বে আট সদস্য বিশিষ্ট এক প্রতিনিধি দল মোস্তাফা জব্বারের সঙ্গে সাক্ষাৎ করেন।  

এ সময় তারা বাংলাদেশে জেডটিই-এর চলমান প্রকল্পগুলো বিশেষ করে আইসিটি বিভাগের ডেটা সেন্টার প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জেডটিই-এর সিইও আইসিটি বিভাগের অধীন ডেটা সেন্টার প্রকল্পের কাজ চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ শেষ করার প্রতিশ্রুতি দেন।

এ সময় তারা আরও জানান, টেলিকম বিভাগের বিটিসিএল-এর মর্ডানাইজেশন অব টেলিকমিউনিকেশন (এমওটিএন) প্রকল্পের বাস্তবায়নের কাজ দ্রুত শুরু হতে যাচ্ছে। এছাড়া তারা বাংলাদেশে স্মার্টসিটি প্রকল্পে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেন। এ সময় জেডটিই-এর বাংলাদেশ অফিসের সিইও লিউ ওয়েন চেন ও পরিচালক এ বি এম রেজা ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম