ত্রুটি পাওয়া গেছে হোয়াটসঅ্যাপে

দায়িদ হাসান মিলন
০৯ আগস্ট ২০১৮, ১৯:৪৯আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১৯:৪৯

হোয়াটসঅ্যাপ ইসরায়েলের সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠানের গবেষকরা হোয়াটসঅ্যাপে নতুন এক ধরনের ত্রুটি খুঁজে পেয়েছেন। এই ত্রুটির সুবিধা নিয়ে ভুয়া সংবাদ ছড়ানো যাবে। হ্যাকাররা এ ধরনের কাজ করতে পারে বলে আশঙ্কা করছেন গবেষকরা।
চেকপয়েন্ট নামের সাইবার সিকিউরিটি ওই প্রতিষ্ঠান বলছে, হোয়াটসঅ্যাপের ত্রুটির সুবিধা নিয়ে ব্যক্তিগত কিংবা গ্রুপ কনভারসেশনে হস্তক্ষেপ করতে পারে হ্যাকাররা। এমনকি তারা ভুয়া সংবাদ তৈরি এবং সেগুলো ছড়িয়েও দিতে পারে।
বর্তমানে বিভিন্ন বিষয়কে সামনে রেখে ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপের নিরাপত্তা বৃদ্ধি করা হচ্ছে। এমন সময় সাইটটিতে ত্রুটির খবর এলো। ফলে এই সমস্যাও দ্রুতই সমাধান হবে বলে আশা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
এদিকে ফরওয়ার্ডিং মেসেজ সীমিত করার ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। গত মাসে ভারতে শিশু অপহরণের গুজব হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশটিতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। এ ধরনের ঘটনা এড়াতেই এমন পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রসঙ্গত, ২০০৯ সালে যাত্রা শুরু করে হোয়াটসঅ্যাপ। ২০১৪ সালে ফেসবুক এই সাইটটি কিনে নেয়। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এ বছরের শুরুতে তাদের গ্রাহক সংখ্যা ছিল ১৫০ কোটি। এরা প্রতিদিন ৬৫০ কোটি মেসেজ আদান-প্রদান করে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম