যে কারণে ২৫ হাজার অ্যাপ সরালো অ্যাপল

দায়িদ হাসান মিলন
২৬ আগস্ট ২০১৮, ১৪:৩৮আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ১৭:৪৪

অ্যাপল লোগো (ইন্টারনেট থেকে সংগৃহীত)

কয়েকদিন আগে চাইনিজ অ্যাপ স্টোর থেকে ২৫ হাজার অ্যাপ সরিয়েছে অ্যাপল। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি’র খবরে বলা হয়, অ্যাপ স্টোরে ১৮ লাখ অ্যাপ রয়েছে। সেখান থেকেই ২৫ হাজার অ্যাপ সরিয়েছে অ্যাপল।

বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই বেশ আলোচনা চলছে। অ্যাপ সরানোর কারণ উদঘাটনে নেমেছেন অনেকেই। তবে শেষ পর্যন্ত রহস্যের জট খুলেছে অ্যাপলের বক্তব্যের মাধ্যমেই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যাপ স্টোরে ভুয়া কার্যক্রম কমাতে এবং সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে অবৈধ অ্যাপগুলো সরানো হয়েছে। মূলত জুয়া সম্পর্কিত অ্যাপগুলোই সরানোর চেষ্টা করা হয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ব্যবসায়িক স্বত্বাধিকারী ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে জুয়া সম্পর্কিত অ্যাপ জমা দেওয়া যাবে। অ্যাপ স্টোরের মাধ্যমে ওই অ্যাপ বিতরণ করা হবে কিনা পরবর্তীতে সেটা সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।

গত বছরও অ্যাপলের চাইনিজ অ্যাপ স্টোর থেকে ৭০০ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) অ্যাপ সরিয়েছিল অ্যাপল। ভিপিএন অ্যাপ দিয়ে মূলত দেশটিতে নিষিদ্ধ অ্যাপগুলো চালানো হতো।

সূত্র: গেজেটস নাউ

/এইচএএইচ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম