বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো বুধবার (২৯ আগস্ট) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে তাঁর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ার দফতরে সাক্ষাৎ করেন।
এ সময় তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে তথ্য ও প্রযুক্তি বিভাগের ইনফো সরকার ৩য় পর্যায় প্রকল্প, ডাটা সেন্টার প্রকল্প, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মর্ডানাইজশেন অব টেলিকমিউনিকেশেন নেটওয়ার্ক প্রকল্পসহ চীন সরকার ও সে দেশের বিভিন্ন কোম্পানির অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বলেন চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী ও দীর্ঘ পরীক্ষিত বন্ধু। তিনি চীনকে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অতীতের মতো ভবিষ্যতেও বাংলাদেশের আইসিটি, টেলিকমিনিউকেশনসহ বিভিন্ন খাতে অধিকহারে অর্থায়নসহ সহযোগিতার আহ্বান জানান।
চীনা রাষ্ট্রদূত বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে চীন সরকার বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে চায়। বর্তমানে এই খাতের সঙ্গে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। প্রত্যন্ত গ্রামে সবার কাছে ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে স্টাবলিশমেন্ট ডিজিটাল কানেক্টিভিটি প্রকল্প শিগগিরই শুরু করার বিষয়ে উভয়ে একমত পোষণ করেন।








