পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগে ইন্সটাগ্রামের নতুন ফিচার

আজরাফ আল মূতী
৩১ আগস্ট ২০১৮, ১৭:৪৬আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ১৭:৪৬

ইন্সটাগ্রাম পুরোনো বন্ধুদের সঙ্গে আবারও যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য নতুন একটি ফিচার নিয়ে আসছে ইন্সটাগ্রাম। প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম টেকটাইমস’র মাধ্যমে জানা গেছে, এখনও ফিচারটি পরীক্ষামূলক এবং প্রাথমিক পর্যায়ে রয়েছে।
টেকটাইমসের তথ্য অনুযায়ী, ইন্সটাগ্রামের নতুন এই ফিচারটির সাহায্যে পুরনো স্কুল বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার বিষয়টি অনেকটাই সহজ হয়ে আসবে। প্রাথমিক ও পরীক্ষামূলক পর্যায়ে থাকা ইন্সটাগ্রাম ফিচারটির সাহায্যে সরাসরি স্কুলের বা পুরনো বন্ধুদের পাবলিক করে রাখা স্টোরি দেখা যাবে, মেসেজ পাঠানো যাবে। তবে ফলোয়ার হওয়ার প্রয়োজন পড়বে না। ব্যবহারকারীকে শুধু কমিউনিটি লিস্ট থেকে নিজের বন্ধুকে খুঁজে বের করতে হবে। এটি ফিচারটির প্রথম ধাপ।
ফিচারটির দ্বিতীয় ধাপে ব্যবহারকারীকে কিছু করতে হবে না, বরং সে কাজ ব্যবহারকারীর হয়ে স্বয়ং ইন্সটাগ্রাম করে দেবে। কাজটি হচ্ছে, আপনি যে ব্যক্তির পাবলিক স্টোরি দেখছেন বা মেসেজ পাঠাচ্ছেন, তিনি সত্যিই আপনার পুরনো বন্ধুটি কিনা সে বিষয়ে নিশ্চয়তা প্রদান করা।     
আপনার এবং আপনি যাকে খুঁজে পাওয়ার চেষ্টা করছেন, দুই জনেরই প্রোফাইলের তথ্য মিলিয়ে এই নিশ্চয়তা প্রদান করবে ইন্সটাগ্রাম অ্যালগরিদম। যেহেতু ফিচারটি এখনও পরীক্ষামূলক, প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই ঠিক কবে নাগাদ এই ফিচার ব্যবহারকারীদের হাতের নাগালে আসতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য এখনও জানানো হয়নি ফেসবুকের মালিকানাধীন ফটো-শেয়ারিং অ্যাপটির পক্ষ থেকে।   

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম