আসছে নতুন আইফোন

আজরাফ আল মূতী
০১ সেপ্টেম্বর ২০১৮, ২৩:০৯আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ২৩:১৪

আইফোন চলতি বছরের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নতুন আরও তিনটি মডেলের আইফোন উন্মোচন করবে অ্যাপল। সম্প্রতি ব্লুমবার্গের প্রতিবেদনের বরাত দিয়ে প্রযুক্তিভিত্তিক সাইট টেকটাইমস আইফোনের আসন্ন মডেল তিনটির কিছু তথ্য জানিয়েছে।
ব্লুমবার্গের প্রতিবেদনে একাধিক সূত্রের বরাতে বলা হয়েছে, বাহ্যিকভাবে নতুন মডেলের আইফোনগুলো দেখতে অনেকটাই আইফোন ১০ এর মতো হবে। মডেলগুলোতে থাকছে ওএলইডি ডিসপ্লে। মডেলভেদে স্ক্রিনের আকৃতি হবে ৫.৮ থেকে ৬.৫ ইঞ্চি। এছাড়া মডেল তিনটির মধ্যে একটির দাম তুলনামূলকভাবে অন্য দুটির চেয়ে কম হবে। এই মডেলটিতে স্ক্রিন হিসেবে দেওয়া হবে ৬.১ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। অঞ্চলভেদে দুটি মডেলের আইফোনে ডুয়াল সিম ব্যবহারের সুযোগ করে দিতে পারে অ্যাপল।
নতুন তিনটি আইফোনেই জেশ্চার কন্ট্রোল এবং ফেস আইডি সুবিধা থাকবে বলেও জানা গেছে। বাহ্যিক রঙ হিসেবে নীল, লাল, সাদা, কমলা এবং ধূসর রঙের ডিভাইস বাজারে ছাড়া হতে পারে। আর ডিভাইসগুলোর সঙ্গে অ্যাপল নির্মিত এয়ারপড, এয়ারপাওয়ার ওয়্যারলেস চার্জার কেনার সুযোগ থাকবে বলেও জানা গেছে।
তবে আদতে মডেলগুলোতে ঠিক কী কী সুবিধা থাকছে, সে বিষয়টি জানা যাবে অ্যাপলের ওয়ার্ল্ড ডেভেলপারস কনফারেন্সেই। কারণ নতুন পণ্যের ব্যাপারে অ্যাপল কতটা গোপনীয়তা বজায় রাখে সে বিষয়টি কোনও অ্যাপল ডিভাইস ভক্তেরই অজানা নয়।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম