হাতে আরাম দেবে লজিটেকের নতুন মাউস

আজরাফ আল মূতী
০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪০

নতুন মাউস ব্যবহারকারীর হাতের ওপর চাপ কমাতে নতুন ডিজাইনের মা্উস নিয়ে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান লজিটেক। প্রায় ১০০ ডলার দামের এ মাউসটির ডিজাইনই এমনভাবে করা হয়েছে যে এটি ব্যবহারকারীর হাতের কব্জিতে প্রচলিত মাউসগুলোর মতো চাপ ফেলবে না।
প্রযুক্তিভিত্তিক সাইট টেকটাইমসের তথ্য অনুযায়ী, লজিটেক বিশেষ এ মাউসটির নাম রেখেছে ‘এমএক্স ভার্টিক্যাল’। প্রতিষ্ঠানটির তৈরি এটিই প্রথম ভার্টিক্যাল মাউস বলেও জানানো হয়েছে লজিটকের পক্ষ থেকে।   
এমএক্স ভার্টিক্যাল মাউসটির আকৃতি ৭৮.৫ x ৭৯ x ১২০ মিলিমিটার এবং ওজন ১৩৫ গ্রাম। প্রচলিত মাউস থেকে আকৃতিতে এটি যথেষ্ঠ বড় এবং ভারী বলেই জানিয়েছে টেকটাইমস। মাউসটির বাম পাশে ক্লিক বাটন ও স্ক্রল হুইল রাখা হয়েছে।
এমএক্স ভার্টিক্যালের রেজুলেশন ক্ষমতা বেশ ভালো, ৪ হাজার ডিপিআই। এছাড়া একবারের পরিপূর্ণ চার্জে টানা চারমাস মাউসটি সচল থাকবে এমনটাই দাবি করেছে লজিটেক। এক মিনিটের চার্জেই তিন ঘণ্টা সচল থাকবে মাউসটি।
এমএক্স ভার্টিক্যাল ব্লটুথ কমপ্যাটিবল এবং ইউএসবি সি-এর মাধ্যমে কম্পিউটারের সঙ্গে এটিকে সংযুক্ত করা সম্ভব হবে। এছাড়া এতে লজিটেকের ফ্লো প্রোগ্রাম থাকায় একই সঙ্গে একাধিক কম্পিউটারে মাউস সংযুক্ত করে কাজ করা সম্ভব হবে।

আর হাতের চাপ কমানোর বিষয়ে লজিটেকের দাবি, ব্যবহারকারীর হাতের চাপ কম করে হলেও ১০ ভাগ কমাতে পারবে এমএক্স ভার্টিক্যাল। এটি ব্যবহারকারীর কব্জি ও হাতের বুড়ো আঙুলকে আরামদায়ক অবস্থানে রাখবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম