বাংলাদেশে ক্যানন পণ্যের একটি পরিপূর্ণ ডিসপ্লে-সেন্টার স্থাপনের মাধ্যমে যাত্রা শুরু করলো ‘ক্যানন ইমেজ স্কয়ার’। এটি ঢাকায় ক্যানন পণ্যের একটি পরিপূর্ণ ডিসপ্লে সেন্টার। বুধবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটিতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার দেশের এই শো-রুমটি আনুষ্ঠানিক উদ্ধোধন করেন।
অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন, ‘দেশ যেভাবে ডিজিটাল যুগে প্রবেশ করছে। ক্যানন ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ শো-রুম ‘ক্যানন ইমেজ স্কয়ার’ এর যাত্রা তারই ধারবাহিকতা মাত্র। এটি ডিজিটালাইজেশনের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।’
এসময় ক্যানন সিঙ্গাপুর ইমেজ কমিউনিকেশন বিভাগের পরিচালক অ্যালেক্স চ্যান, বাংলাদেশে ক্যানন ব্র্যান্ড এর পরিবেশক জেএএন অ্যাসোসিয়েটস এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ এইচ কাফী উপস্থিত ছিলেন।








