অ্যাপলকে পেছনে ফেললো হুয়াওয়ে

আজরাফ আল মূতী
০৬ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৬

অ্যাপল ও হুয়াওয়ের স্মার্টফোন ২০১৮ সালের দ্বিতীয় প্রান্তিকে স্মার্টফোন বিক্রির পরিমাণ দিয়ে অ্যাপলকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বিক্রেতার স্থানটি দখল করে নিয়েছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। সম্প্রতি নিজেদের প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গার্টনার। যথারীতি এখনও শীর্ষ স্থানটি ধরে রেখেছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং।

টেকটাইমস গার্টনারের প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মোট চার কোটি ৯৮ লাখ ডিভাইস বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে এতদিন দ্বিতীয় স্থান ধরে রাখা অ্যাপল এ প্রান্তিকে বিক্রি করেছে চার কোটি ৪৭ লাখ স্মার্টফোন।

এ বিষয়ে গার্টনারের হয়ে করা গবেষণাটির পরিচালক আনশুল গুপ্তার মন্তব্য হচ্ছে, নিত্যনতুন ফিচার ও বাহারি ডিজাইনের স্মার্টফোন দিয়ে অ্যাপলের স্থানটি দখল করে নিয়েছে চীনা স্মার্টফোন নির্মাতা এই প্রতিষ্ঠানটি। তিনি আরও জানান, সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনের পাশপাশি বেশি মূল্যের স্মার্টফোনগুলোর ক্ষেত্রেও গ্রাহকের চাহিদা মোতাবেক গুণগত মান ঠিক রাখতে পেরেছে হুয়াওয়ে। এটিই প্রতিষ্ঠানটির স্মার্টফোন বিক্রি বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, বাজারে হুয়াওয়ের পি ২০ মডেলের স্মার্টফোনটি সরাসরি অ্যাপলের আইফোনের সঙ্গে প্রতিযোগিতায় মেতেছিল। বলাবাহুল্য, প্রতিযোগিতায় হেরেছে অ্যাপল। এদিকে বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রির শীর্ষ স্থানটি এখনও দখলে রেখেছে স্যামসাং। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সর্বমোট সাত কোটি ২৩ লাখ স্মার্টফোন বিক্রি করেছে প্রতিষ্ঠানটি।

এখন দেখার বিষয়, বছরের তৃতীয় প্রান্তিকেও একই অবস্থান ধরে রাখতে পারে কিনা হুয়াওয়ে। কারণ এই প্রন্তিকেই নতুন তিন মডেলের আইফোন নিয়ে বাজারে হাজির হচ্ছে অ্যাপল।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম