ইন্সটাগ্রামের নতুন ভিডিও ফিচার

আজরাফ আল মূতী
১৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩০

ইন্সটাগ্রাম নতুন ফিচার পরীক্ষা করছে ইন্সটাগ্রাম। নতুন এই ফিচারের সাহায্যে শুধু ছবি বা স্টোরিতে নয়, ভিডিওতে ট্যাগ করা সম্ভব হবে বন্ধুকে। বর্তমানে বন্ধুকে নিজের ভিডিও সম্পর্কে জানাতে ইন্সটাগ্রাম ব্যবহারকারীকে ভিডিওর কমেন্ট সেকশনে বন্ধুর আইডি লিখতে হয়। কিন্তু নতুন এই ফিচারটি চলে এলে সে সমস্যা আর থাকবে না। সরাসরি ভিডিওতেই বন্ধুকে ট্যাগ করা সম্ভব হবে।
প্রযুক্তিবিষয়ক সাইট টেকটাইমস টেকক্র্যাঞ্চের বরাতে জানিয়েছে, সম্প্রতি এক বিবৃতিতে বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেছে ইন্সটাগ্রাম।
ইন্সটাগ্রামের মুখপাত্র জানিয়েছে, প্ল্যাটফর্মটির স্বল্প কিছু সংখ্যক ব্যবহারকারীকে নতুন ফিচারটির সুবিধা দেওয়া হয়েছে। তাদের মাধ্যমে বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে।
মুখপাত্র আরও জানিয়েছেন, নতুন ফিচার পরীক্ষার বিষয়টি ইন্সটাগ্রামের জন্য নতুন কিছু নয়। ব্যবহারকারীরা যাতে প্ল্যাটফর্মটি আরও সহজে ব্যবহার করতে পারে। সেজন্য প্রতিনিয়তই নিত্যনতুন ফিচার নিয়ে পরীক্ষা করে থাকে ইন্সটাগ্রাম। তবে ঠিক কোন ধরনের ফিচার পরীক্ষা করা হয় বা প্রতিষ্ঠানটি কবে নাগাদ এই ভিডিও ট্যাগ ফিচারটি সবার জন্য উন্মুক্ত করবে, সে বিষয়ে কিছু জানাতে রাজি হননি ইন্সটাগ্রামের মুখপাত্র।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম