টুইটারের কাজে খুশি নয় ইরান

দায়িদ হাসান মিলন
১৭ সেপ্টেম্বর ২০১৮, ২১:০১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ২১:০১

টুইটার টুইটারের সাম্প্রতিক কাজে মনঃক্ষুণ্ণ হয়েছে ইরান। মাইক্রোব্লগিং সাইটটি ওই দেশে ভুয়া অ্যাকাউন্টের নামে অসংখ্য টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে। এতে আইডি হারাচ্ছেন অনেক সাধারণ ব্যবহারকারীও।
মূলত এ কারণে টুইটারের প্রতি অভিযোগ তুলেছে ইরান। দেশটির দাবি, টুইটার কর্তৃপক্ষ ইচ্ছা করেই এমন কাজ করছে। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেন, ‘ভুয়া অ্যাকাউন্টের অজুহাতে টুইটার প্রকৃত ব্যবহারকারীদের অ্যাকাউন্টও বন্ধ করে দিচ্ছে।’
এছাড়া জারিফ এক টুইট বার্তায় টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডরসিকে উদ্দেশ্য করে বলেন, ‘হ্যালো জ্যাক, শিক্ষার্থী এবং টিভি প্রেজেন্টারসহ ইরানের অসংখ্য প্রকৃত ব্যবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে টুইটার।’
গেজেটস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানে ভুয়া অ্যাকাউন্টের অজুহাতে এখন পর্যন্ত ২৮৪টি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী কয়েকদিনে এই সংখ্যা আরও বাড়বে।
মিথ্যা ও পক্ষপাতমূলক সংবাদ ছড়ানোর কাজে ফেসবুক ও টুইটার ব্যবহার করা হয় বলে অভিযোগ ওঠার পর ভুয়া অ্যাকাউন্ট বন্ধে উদ্যোগ নিয়েছে দুটি প্রতিষ্ঠানই। তারই অংশ হিসেবে টুইটার অ্যাকাউন্ট বন্ধের কাজ চালিয়ে যাচ্ছে।
সূত্র: গেজেটস নাউ

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম