প্রথম পর্যটক হিসেবে চাঁদে যাচ্ছেন জাপানি ধনকুবের

দায়িদ হাসান মিলন
১৮ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৫

ইউসাকু মাইজাওয়া জাপানি ধনকুবের ইউসাকু মাইজাওয়া প্রথম পর্যটক হিসেবে চাঁদ ভ্রমণে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠান স্পেসএক্স এই ঘোষণা দিয়েছে। মাইজাওয়া মূলত স্পেসএক্সের মাধ্যমেই চাঁদে পা রাখবেন।
সোমবার স্পেসএক্স এক টুইটের মাধ্যমে জানায়, বিশ্বের প্রথম ‘প্রাইভেট প্যাসেঞ্জার’ হিসেবে চাঁদে যাবে জাপানি ফ্যাশন উদ্ভাবক ও কিউরেটর ইউসাকু মাইজাওয়া। তার চাঁদে যাওয়ার বাহন হিসেবে থাকবে বিএফআর (বিগ ফ্যালকন রকেট)। বর্তমানে এর শেষ পর্যায়ের কাজ চলছে।
চাঁদে যাওয়ার বিষয়টি মাইজাওয়াও নিশ্চিত করেছেন। তিনি বেশ কয়েকজন আর্টিস্টকে সঙ্গে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন বলেও জানা গেছে। এ সম্পর্কে নিজের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখেন, ‘আমি আর্টিস্টদের সঙ্গে নিয়ে চাঁদে যাবো বলে ঠিক করেছি। তারা কী দেখবে? কী অনুভব করবে?’
৪২ বছর বয়সী মাইজাওয়া জাপানি প্রতিষ্ঠান জজোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। ইতোমধ্যে জাপানে অনলাইন ফ্যাশন রিটেইলার হিসেবে শীর্ষস্থান দখল করেছে জজো। ফোর্বসের হিসাব অনুযায়ী, দেশটির ১৮তম ধনী ব্যক্তি মাইজাওয়া। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ২৯০ কোটি ডলার।
প্রসঙ্গত, চাঁদে সর্বশেষ হেঁটেছিলেন ইউজিন কারমান। তিনি ১৯৭২ সালে চাঁদে যান। এরপর থেকে এখন পর্যন্ত আর কেউ চাঁদে পা রাখেনি। দীর্ঘ বিরতি শেষে পর্যটক হিসেবে চাঁদে পা রাখতে যাচ্ছেন মাইজাওয়া।
সূত্র: গেজেটস নাউ 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম