ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

রুশো রহমান
২০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫২

চ্যাম্পিয়ন দল ভারতের গোয়ায় অনুষ্ঠিত ‘ইন্ডিয়ান সাইবার গেমিং চ্যাম্পিয়নশিপ-২০১৮’- এর ফাইনালে ভারতের দল গ্লোবাল ই-স্পোর্টসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল সিএসবিডি অ্যানোনিমাস।
উল্লেখ্য, সিএসবিডি অ্যানোনিমাস’র পৃষ্ঠপোষক ছিল স্মার্ট টেকনোলজিস পরিবেশিত ব্র্যান্ড গিগাবাইট। সিএসবিডি অ্যানোনিমাস দলের ক্যাপ্টেন সুদিপ্ত কুমার মণ্ডলের নেতৃত্বে প্রতিযোগিতায় অংশ নেন রাশেদ ফারহান, সেলিম সাদ্দাম, তাজওয়ার আহমেদ, নাহিয়ান ও জয় শাওন।গত গত ১৬ সেপ্টেম্বর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, ‘আইসিজিসি’র মতো একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট জেতায় আমরা অত্যন্ত আনন্দিত। আমরা ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্টে আমাদের দল পাঠাতে চাই এবং বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনতে চাই।’
প্রসঙ্গত, এবারের গেমিং চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে গিগাবাইট অরোজ’র ব্যানারে ৬ জন করে ১২ গেমার সিএসবিডি অ্যানোনিমাস ও সিএসবিডি রিভেঞ্জ টাইটেলে দুটি দলে বিভক্ত হয়ে প্রতিযোগিতার ‘রেইনবো-৬’ ইভেন্টে অংশ নেয়। অন্যদিকে মার্সেনারিজ নামে বাংলাদেশ থেকে আরও একটি দল এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেয়।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, সত্যতা পায়নি স্বাস্থ্য অধিদফতর
পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, সত্যতা পায়নি স্বাস্থ্য অধিদফতর
ঢাকা দক্ষিণের ২৭ ওয়ার্ড ডেঙ্গুর ‘চরম ঝুঁকিতে’, মাঠে ২৫ হাজার কর্মী
ঢাকা দক্ষিণের ২৭ ওয়ার্ড ডেঙ্গুর ‘চরম ঝুঁকিতে’, মাঠে ২৫ হাজার কর্মী
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনিতে ‘প্রবেশের চেষ্টা’ : সেই যুবকের জামিন নামঞ্জুর 
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনিতে ‘প্রবেশের চেষ্টা’ : সেই যুবকের জামিন নামঞ্জুর 
কাবিননামায় আগের বিয়ে, সন্তান ও পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল
কাবিননামায় আগের বিয়ে, সন্তান ও পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার