প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনিতে ‘প্রবেশের চেষ্টা’ : সেই যুবকের জামিন নামঞ্জুর 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৬

ঢাকার ফার্মগেটে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য নির্ধারিত নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা মহিবুল্লাহ মুবিন নামে এক যুবকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ  দেন। 

প্রসিকিউশন বিভাগের এসআই মারুফ রেজা এসব তথ্য জানান। 

মুবিনের পক্ষে তার আইনজীবী রবিউল আলম জুয়েল জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, ‘আসামি সম্পূর্ণ নির্দোষ। তার মধ্যে নাশকতার করার কোনও অভিপ্রায় ছিল না। তিনি আবেগের বশে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলার উদ্দেশ্যে গিয়েছিলেন। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে কোনও তথ্য মেলেনি। যেকোনও শর্তে জামিন প্রার্থনা করছি।’

রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষীকী উপলক্ষে ৫ সেপ্টেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী গাড়িবহর তার কার্যালয় থেকে বিজয়সরণি ও উড়োজাহাজ ক্রসিং হয়ে অনুষ্ঠানস্থলে আসে।

প্রধানমন্ত্রীর গাড়িবহর প্রবেশের পরেই মোড় থেকে বাম দিকের লেনে ওই বাইকার প্রবেশের চেষ্টা করেন। এ সময় সেখানে দায়িত্বরত সার্জেন তাকে থামিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে বাইকসহ ওই যুবককে হেফাজতে নেয় তেজগাঁও থানা পুলিশ।

পরে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। পরদিন সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হয়। আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির দিন রাখে ৭ সেপ্টেম্বর। পরে ওইদিন তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে শনিবার তাকে কারাগারে পাঠানো হয়।

/এআই/আইএএম/
সম্পর্কিত
কাবিননামায় আগের বিয়ে, সন্তান ও পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল
মানিলন্ডারিং মামলায় ফের গ্রেফতার রিজেন্ট সাহেদ
দুর্নীতির মামলায় প্রথম দিনে সাক্ষ্য হয়নি ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের 
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার কাছে রেকর্ড ১০ গোলের লজ্জা বাংলাদেশের
উত্তর কোরিয়ার কাছে রেকর্ড ১০ গোলের লজ্জা বাংলাদেশের
পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, সত্যতা পায়নি স্বাস্থ্য অধিদফতর
পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, সত্যতা পায়নি স্বাস্থ্য অধিদফতর
ঢাকা দক্ষিণের ২৭ ওয়ার্ড ডেঙ্গুর ‘চরম ঝুঁকিতে’, মাঠে ২৫ হাজার কর্মী
ঢাকা দক্ষিণের ২৭ ওয়ার্ড ডেঙ্গুর ‘চরম ঝুঁকিতে’, মাঠে ২৫ হাজার কর্মী
কাবিননামায় আগের বিয়ে, সন্তান ও পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল
কাবিননামায় আগের বিয়ে, সন্তান ও পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার