অনলাইন ‘শপিং উৎসব’ ১ অক্টোবর শুরু

রুশো রহমান
২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৯

সংবাদ সম্মেলনে অয়োজকরা দেশের শীর্ষস্থানীয় ১০টি ই-কমার্স প্রতিষ্ঠান যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ‘অনলাইন শপিং’ উৎসব। ১০-১০ শিরোনামের এই উৎসব শুরু হবে ১ অক্টোবর। চলবে ১০ অক্টোবর পর্যন্ত।

শপিং উৎসব উপলক্ষে রাজধানীর কাওরান বাজারের বিডিবিএল ভবনে আজ  (২৩ আগস্ট) এক সংবাদ সম্মেলন আয়োজন করে আয়োজকরা। এতে অংশ নিচ্ছে আজকেরডিল, রকমারি, বাগডুম, প্রিয়শপ, পিকাবু,অথবা, সেবা, খাসফুড, এনআরবিবাজার ও হাঙ্গরিনাকি ডট কম।

১০ দিনের এই উৎসবে প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের জন্য নিয়ে আসছে নানা অফার। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ১০ দিনে সারাদেশে থেকে যেকোনও পণ্য অর্ডারের ক্ষেত্রে ফ্রি ডেলিভারি, বিভিন্ন পণ্যে ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়, মোবাইলে পেমেন্ট দিলে ১০ থেকে ২০ শতাংশ ক্যাশব্যাক অফার করা হবে। এছাড়া এই সময়ে ১০টি ই-কমার্স সাইটের ক্রেতাদের মধ্যে লটারির মাধ্যমে ১০০ জনকে বিশেষ উপহার দেওয়া হবে। আয়োজকরা জানান, ১০ দিনে সব মিলিয়ে ১ কোটি টাকা মূল্যমানের ছাড়, ক্যাশব্যাক ও উপহার দেওয়া হবে ক্রেতাদের।

সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে আজকেরডিলের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর ও প্রিয়শপের প্রধান নির্বাহী আশিকুল আলম খান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তারা জানান, এখন থেকে প্রতিবছর ১-১০ অক্টোবর এই অনলাইন শপিং উৎসব আয়োজন করা হবে।

এই শপিং উৎসবের পার্টনার ও পৃষ্ঠপোষকতা করছে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-ক্যাব, মাস্টারকার্ড ও এসএসএল কমার্জ।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম