চ্যাটে জিআইএফ ব্যবহারের সুযোগ

সাদিয়া ইসলাম
২৪ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৮আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৮

ইনস্টাগ্রাম ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামের মেসেজিং প্ল্যাটফর্মে জিআইএফ (গ্রাফিকস ইন্টারচেঞ্জ ফরম্যাট) ব্যবহারের সুযোগ দিচ্ছে। ব্যবহারকারীরা ইতিমধ্যে এই সুবিধা পাওয়া শুরু করেছেন। ইনস্টাগ্রামের মেসেজিং প্ল্যাটফর্মের নাম ডিরেক্ট। মূলত ডিরেক্টেই এ সুবিধা পাওয়া যাচ্ছে।
গিফি প্ল্যাটফর্ম থেকে এই জিআইএফ সাপোর্ট পাওয়া যাবে বলে জানিয়েছে গেজেটস নাউ। গিফি হলো একটা অনলাইন ডাটাবেজ ও সার্চ ইঞ্জিন যেখানে বিভিন্ন ধরনের জিআইএফ খুঁজে পাওয়া যায়।
বিভিন্ন প্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামের সর্বশেষ ভার্সনে ডিরেক্ট প্ল্যাটফর্মের আওতায় নতুন সুবিধাটি পাওয়া যাচ্ছে। অ্যান্ড্রয়েড ও আইওএস দুটি অপারেটিং সিস্টেমেই এই ফিচার পাওয়া যাবে।
ব্যবহারকারীদের দীর্ঘদিনের চাহিদা ছিল মেসেজিং প্ল্যাটফর্মে জিআইএফের ব্যবহার। অবশেষে সেই চাহিদা পূরণ করলো ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। এজন্য এবার ধারণা করা হচ্ছে, জিআইএফের সাহায্যে কমেন্ট করার সুবিধাটিও চালু করবে তারা।
সূত্র: গেজেটস নাউ 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম