৪ হাজার ওয়েবসাইট বন্ধ করেছে চীন

সাদিয়া ইসলাম
২৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৪আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৪

ব্লক ওয়েবসাইট ‘ক্ষতিকর’ কনটেন্ট প্রকাশের অভিযোগে চীনের ৪ হাজার ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। ক্ষতিকর কনটেন্টের বিরুদ্ধে চালানো তিন মাসের ক্যাম্পেইনের আওতায় এসব সাইট বন্ধ করা হয়। চীনের সংবাদ সংস্থা সিনহুয়া এই তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, কপিরাইট আইন অমান্য করাসহ অন্যান্য অপরাধে এই সাইটগুলো বন্ধ করা হয়। যেসব সাইট বিনামূল্যে ই-বুক সরবরাহ করছিল তাদেরকেও শাস্তির আওতায় আনা হয়েছে।
চীন খুব দৃঢ়ভাবে ইন্টারনেটে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করে। এর আগেও দেশটিতে সাইট বন্ধের ঘটনা ঘটেছে। তখন লটারি অ্যাপ, পর্নোগ্রাফি সাইট এবং যেসব সাইট ধ্বংসাত্মক কার্যকলাপ শেয়ার করে সেগুলো বন্ধ করা হয়।
চীনে ওয়েবসাইট বন্ধ করা প্রসঙ্গে বিবিসির বিশ্লেষক কেরি অ্যালেন বলেন, এ ধরনের অভিযান নতুন কিছু নয়। তারা এতে অভ্যস্ত হয়ে গেছে। চীনারা মনে করে, এমন কোনও সাইট বন্ধ হবে না যেগুলোতে তারা নিয়মিত প্রবেশ করে কিংবা যেগুলোর ওপর তারা নির্ভরশীল।
সাইট বন্ধ করা সম্পর্কে কখনও কোনও মন্তব্য করেনি গুগল। যদিও অনেকেই প্রতিষ্ঠানটিকে অনুরোধ করে এই কাজের বিরুদ্ধে কথা বলতে।

সূত্র: বিবিসি, গেজেটস নাউ

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম