ফেসবুক সুরক্ষায় টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করবেন যেভাবে

সাদিয়া ইসলাম
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৩

ফেসবুক সম্প্রতি ৫ কোটি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের পর প্রত্যেকের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার বিষয়টিই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই সুরক্ষা নিশ্চিত করা যায় ফেসবুক অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন অপশন ব্যবহারের মাধ্যমে।
টু-ফ্যাক্টর অথেনটিকেশন আমাদের ফেসবুক অ্যাকাউন্ট অতিরিক্ত সুরক্ষিত রাখে এবং এতে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকিও অনেক কমে যায়। এই ফিচার ব্যবহার করতে নিচের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
১. প্রথমেই নিজের ফেসবুক আইডিতে প্রবেশ করুন।
২. সেটিংস অপশনে যান।
৩. সিকিউরিটি অ্যান্ড লগইন অপশনে ক্লিক করুন।
৪. সিকিউরিটি অ্যান্ড লগইন অপশনে আপনি চেঞ্জ পাসওয়ার্ড এবং লগ ইন উইথ ইওর প্রোফাইল পিকচার অপশন দেখতে পাবেন। তার নিচেই আছে টু-ফ্যাক্টর অথেনটিকেশন অপশন।

৫. এবার টু-ফ্যাক্টর অথেনটিকেশন অপশনে ক্লিক করুন।

টু-ফ্যাক্টর অথেনটিকেশন সেট করার দুটি পদ্ধতি আছে। প্রথমটি হলো টেক্সট মেসেজ অপশন এবং অপরটি হলো যেকোনও অথেন্টিকেশন অ্যাপ ব্যবহার করে। যেমন- গুগল অথেনটিকেটর অথবা ডুও মোবাইল।

টেক্সট মেসেজ ব্যবহারের মাধ্যমে অথেনটিকেশন

১. টেক্সট মেসেজ অপশনে ক্লিক করার পর ছয় ডিজিটের একটি কোড আসবে আপনার রেজিস্টার্ড ফোন নম্বরে। ভেরিফিকেশনের জন্য ওই কোড নম্বর ব্যবহার করতে হবে।

২. আপনার ফোনে যে কোডটি আসবে সেটি নির্দিষ্ট স্থানে ব্যবহার করলেই কাজ শেষ।

৩. এরপরই একটি কনফারমেশন মেসেজ আসবে- টু-ফ্যাক্টর অথেনটিকেশন অপশন কার্যকর হয়েছে।

অ্যাপ ব্যবহারের মাধ্যমে অথেনটিকেশন

১. প্রথমে অথেনটিকেটর অ্যাপগুলো ইন্সটল করে নিতে হবে, যদি আগে থেকে ইন্সটল করা না থাকে।

২. এ পর্যায়ে স্ক্রিনে আসা কিউআর কোডটি স্ক্যান করতে হবে অথবা অথেনটিকেটর অ্যাপে যে কোড আসে তা প্রবেশ করাতে হবে।

৩. এরপর আপনি একটি নতুন কোড পাবেন। যখন চাওয়া হবে তখন নির্দিষ্ট সময়ের মধ্যে এই কোডটি ব্যবহার করতে হবে। এরপরই টু-ফ্যাক্টর অথেনটিকেশন অপশন কার্যকর হবে।

সূত্র: গেজেটস নাউ

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি