অ্যাসোসিওর সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন আবদুল্লাহ এইচ কাফি

টেক রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৮, ২০:৫৬আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ২১:০০

আবদুল্লাহ এইচ কাফি এশিয়া ওশেনিয়া অঞ্চলে তথ্যপ্রযুক্তি খাতে অসামান্য অবদান রাখায় অ্যাসোসিওর (এশিয়ান ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন) সর্বোচ্চ সম্মাননা ‘দ্য অ্যাসোসিও অনারারি অ্যাওয়ার্ড’ পাচ্ছেন আবদুল্লাহ এইচ কাফি। জনাব কাফি বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সাবেক সভাপতি এবং অ্যাসোসিওর সাবেক চেয়ারম্যান। তিনি বর্তমানে দেশে ক্যানন পণ্যের অনুমোদিত পরিবশেক জেএএন অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক।
আগামী ৮ নভেম্বর জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য ‘অ্যাসোসিও ডিজিটাল সামিটে জনাব কাফিকে এই সম্মাননা তুলে দেওয়া হবে। এর আগে  অ্যাসোসিও প্রতিষ্ঠার ৩৫ বছরে এই ‘সর্বোচ্চ সন্মাননা’ পেয়েছেন ৩ জন। তারা হলেন কোরিয়ার ড.ওয়াই টি লিন, তাইওয়ানের রিচার্ড ওয়াইইন, মালয়েশিয়ার হ্যারিস টান। জনাব কাফি হবেন এই সম্মাননা পাওয়া চতুর্থ ব্যক্তিত্ব।
অ্যাসোসিওর বর্তমান চেয়ারম্যান ডেভিড অং-এর স্বাক্ষর করা চিঠির মাধ্যমে আব্দুল্লাহ এইচ কাফিকে এই পুরস্কার প্রাপ্তির কথা জানানো হয়। আগামী ৬-৯ নভেম্বর টোকিতে ‘অ্যাসোসিও ডিজিটাল সামিট-২০১৮’ অনুষ্ঠিত হবে।
জানা গেছে, এই সামিটে বিসিএস’র বড় একটা প্রতিনিধি দল অংশ নেবে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম