আসুস ভিভোবুক সিরিজের নতুন ল্যাপটপ

টেক ডেস্ক
১৪ অক্টোবর ২০১৮, ২০:০২আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ২০:০২

আসুস ভিভো সিরিজের নতুন ল্যাপটপট আসুস নিয়ে এলো নতুন ভিভোবুক এস ৫৩০ ল্যাপটপ। আসুস’র ভিভোবুক এস সিরিজের নতুন এই ল্যাপটপটির ডিজাইন করা হয়েছে নতুন আঙ্গিকে। এই ল্যাপটপগুলি ফার্মামেন্ট গ্রিন,স্টার গ্রে, সিলভার ব্লু, গান মেটাল ও আই-সাইকেল গোল্ড রঙে পাওয়া যাবে।
আসুস ভিভোবুক এস ৫৩০-তে থাকছে তিনদিকের ন্যানো এজ ডিসপ্লে। ল্যাপটপটি ফাস্ট চার্জ সমর্থিত যা ৪৯ মিনিটে ৬০ শতাংশ চার্জ করতে সক্ষম। উচ্চক্ষমতা সম্পন্ন ব্যাটারি নিয়ে আসুস ভিভোবুক এস সিরিজ দিচ্ছে সারাদিনের ব্যাটারি লাইফ। ল্যাপটপটির ওজন ১.৮ কেজি। আকারে ছোট হওয়ায় এটি সহজেই ব্যাক-প্যাক কিংবা পাউচে এঁটে যায়। উন্নত নিরাপত্তা নিশ্চিত করতে এতে থাকছে জেনুইন উইন্ডোজ ১০ এবং বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট সেন্সর যা উইন্ডোজ হ্যালো নিরাপত্তা সমর্থন করে।
আসুস ভিভোবুক এস৫৩০ তে থাকছে ইন্টেল’র অষ্টম প্রজন্মের শক্তিশালী প্রসেসরসহ ২৪০০বাস স্পিডের ৮ গিগা ডিডিআর ৪ র‍্যাম,২ গিগার এনভিডিয়া জি-ফোর্স এর এমএক্স ১৩০/ এমএক্স ১৫০ গ্রাফিকস, ১ টেরাবাইট হার্ডডিস্ক ইত্যাদি।
এর দাম ৪৭ হাজার টাকা থেকে শুরু।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম