৮০০ ভুয়া পেজ বন্ধ করেছে ফেসবুক

আসির আহবাব নির্ঝর
১৫ অক্টোবর ২০১৮, ২০:১১আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ২০:১১

ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সম্প্রতি ৮০০ ভুয়া পেজ বন্ধ করে দিয়েছে। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এসব পেজ বিভিন্ন রাজনৈতিক সুবিধা আদায়ে ব্যবহৃত হতো।
এক ব্লগপোস্টে ফেসবুক জানায়, ৫৫৯টি পেজ ও ২৫১টি অ্যাকাউন্ট এই প্ল্যাটফর্মটি অপব্যবহার করেছে। তারা এমন সব কাজ করেছে যেন মানুষ তাদের পেজে প্রবেশ করে। এভাবেই বেশি মানুষ দেখিয়ে বিজ্ঞাপন থেকে টাকা আয় করেছে ভুয়া পেজগুলো।
প্রতিষ্ঠানটির ব্লগপোস্ট অনুযায়ী, এসব পেজে শেয়ার করা পোস্টের মাধ্যমে মানুষ বিভ্রান্ত হয়েছে। মূলত ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণই ছিল তাদের লক্ষ্য। এভাবে ভুয়া নিউজ শেয়ার করে নিজেদের শীর্ষস্থানে নিয়ে গেছে তারা।
ভুয়া ফেসবুক পেজ কোনও দুর্যোগ বা সেলিব্রেটি নিয়ে তথ্য প্রচার করতো না। পেজের জনপ্রিয়তা বাড়ানোর জন্য মূলত রাজনীতিকে ব্যবহার করেছে ওইসব পেজ। ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ফেক অ্যাকাউন্ট দিয়ে খোলা এ ধরনের ভুয়া পেজগুলোই বন্ধ করেছে তারা। পাশাপাশি ওই নামের ফেক অ্যাকাউন্টগুলোও বন্ধ করা হয়েছে।
এর আগে ভুয়া পেজ চিহ্নিত করতে বেশ সমস্যায় পড়তে হয়েছে ফেসবুককে। কারণ ভুয়া পেজগুলোর প্রচার বা শেয়ার করা সংবাদের ধরন অনেকটা মূল পেজগুলোর মতোই। তাই আসল ও নকলের মধ্যকার পার্থক্য বের করতে বেশ বেগ পেতে হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষের।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম