ইন্টারনেট থেকে গ্রামীণফোনের আয় বেড়েছে

টেক রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৮, ১৮:৪৭আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৮:৪৮

ব্যবসায়িক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান গ্রামীণফোনের গ্রাহক বেড়েছে। বেড়েছে আয়ও। ৭ কোটি ১৪ লাখ গ্রাহক (সংযোগ) এবং আগের বছরের তুলনায় ১১ দশমিক ৮ ভাগ প্রবৃদ্ধি নিয়ে এ বছরের তৃতীয় প্রান্তিক শেষ করেছে অপারেটরটি। অন্যদিকে গ্রামীণফোনের ইন্টারনেট গ্রাহকের (সংযোগ) সংখ্যা ৩ কোটি ৬৩ লাখ।
মঙ্গলবার (২৩ অক্টোবর) অপারেটরটি তার তৃতীয় প্রান্তিকের ব্যবসায়িক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, এ বছরের প্রথম নয় মাসে অপারেটরটির রাজস্ব আয় হয়েছে ৯ হাজার ৮০১ কোটি টাকা। গত বছরের তুলনায় ইন্টারনেট থেকে অর্জিত রাজস্ব বেড়েছে ১৯ দশমিক ৫ ভাগ আর ভয়েসে (কথা বলা) বেড়েছে ৪ দশমিক ৮ ভাগ।
এ উপলক্ষে গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি বলেন, তৃতীয় প্রান্তিকে বেশ কিছু নির্দেশনা বাস্তবায়িত হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো, ইন্টারনেটে ভ্যাট হ্রাস এবং সমন্বিত ফ্লোর ট্যারিফ। এই সময়ে ৩৮ লাখ ফোরজি গ্রাহক পেয়েছি। আমাদের মোট গ্রাহকের অর্ধেকের বেশি ইন্টারনেট ব্যবহার করছেন।
জানানো হয়, বছরের প্রথম নয় মাসে ২৬ দশমিক ৬ মার্জিনসহ কর পরবর্তী নেট মুনাফা হয়েছে ২ হাজার ৬০১ কোটি টাকা। এই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ১৯.৩১ টাকা। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম