অ্যাপলের বিশেষ আয়োজন ৩০ অক্টোবর

নুরুন্নবী চৌধুরী
২৭ অক্টোবর ২০১৮, ১৮:৫৪আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ১৮:৫৪

অ্যাপলের বিশেষ আয়োজন ৩০ অক্টোবর নতুন আইপ্যাডের পাশাপাশি ম্যাকবুকসহ আরও কয়েকটি নতুন পণ্যের ঘোষণা দিতে যাচ্ছে অ্যাপল। এজন্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজন করা হচ্ছে আইপ্যাড ও ম্যাক ইভেন্ট। আগামী ৩০ অক্টোবর ব্রুকলিন অ্যাকাডেমি অব মিউজিকে (বিএএম) আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষাভিত্তিক আইপ্যাড উন্মোচন করা হবে বলে অনেকের অনুমান। এটি বাজারে আসবে আগামী বছরের মার্চে।

সাধারণত অ্যাপলের এ ধরনের আয়োজন হয়ে থাকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। এবারই প্রথম নিউ ইয়র্কে নতুন পণ্যের পরিচিতি অনুষ্ঠান করতে যাচ্ছে অ্যাপল। তবে অন্যান্য আয়োজনগুলোর মতো এবারও নতুন পণ্যের আগাম ঘোষণার ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে অ্যাপল।

আশা করা হচ্ছে, এ আয়োজনে নতুন ম্যাকবুক বাজারে ছাড়ার কথা জানানো হবে। এছাড়া ম্যাক মিনি প্রো, আইম্যাকস, এয়ারপডস, এয়ারপাওয়ারের ঘোষণা দিতে পারে অ্যাপল কর্তৃপক্ষ।

এদিকে ইতোমধ্যে আমন্ত্রণপত্র চলে গেছে অতিথিদের কাছে। এতে লেখা আছে, “দেয়ার’স মোর ইন দ্য মেকিং”। এই কথাটি হাতের লেখার মতো ডিজাইনে উল্লেখ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের নতুন যেসব পণ্য আসবে সেগুলোতে হাতের লেখার মতো কোনও একটি বিষয় যুক্ত থাকবে। এখন অপেক্ষা ৩০ অক্টোবরের।

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ, ইএনগ্যাজেট, দ্য ভার্জ

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম