দেশে পোকোফোন এনেছে শাওমি

টেক ডেস্ক
০১ নভেম্বর ২০১৮, ২০:৩০আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ২০:৩০

পোকোফোন এফ১ বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান শাওমির সাব ব্রান্ড পোকোফোন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে। বাংলাদেশের স্মার্টফোন প্রেমীদের সর্বোচ্চ সেবা দিতেই ‘পোকোফোন এফ১’ বাজারে ছাড়া হয়েছে।
ফোনটিতে ফ্ল্যাগশিপ চিপসেট কোয়ালকম স্নাপড্রাগন৮৪৫, লিকুইড কুল টেকনোলজির কুলিং সিস্টেম ও ৪ হাজার এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ‘মাস্টার অব স্পিড’ হিসেবে পরিচিতি পাওয়া নতুন এই ফোনটি দেশের বাজারে ১১ নভেম্বর থেকে পাওয়া যাবে। ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রমসহ পোকোফোন এফ১ পাওয়া যাবে ২৯ হাজার ৯৯৯ টাকায়।
শাওমি ইন্ডিয়ার (ওভারসিজ এক্সপানশন, ভারতীয় উপমহাদেশ) সাংকেত আগারওয়াল বলেন, ‘ছোট হিসেবে যাত্রা শুরু করলেও আমাদের (পোকো) স্বপ্ন অনেক বড়। শাওমির ভেতর থেকে পোকোফোনের যাত্রা শুরু হলেও, বিভিন্ন প্রযুক্তি ব্যবহারে তাদের স্বাধীনতা আছে। আর এ জন্যই আমরা নতুন একটি স্মার্টফোন উদ্ভাবন করেছি। ফোনটিতে কোর ইনোভেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যা প্রযুক্তি প্রেমীদের আগ্রহী করে তুলবে।’

পোকোফোন এফ১: স্পিড মাস্টার

যারা বড় স্ক্রিনে গেম খেলতে পছন্দ করেন এবং অতিরিক্ত গরম হওয়ার ভয় ছাড়া যারা বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে চান তাদের স্বপ্ন পূরণ করবে পোকোফোন এফ১। ফোনটিতে ফ্ল্যাগশিপ চিপসেট কোয়ালকম স্নাপড্রাগন ৮৪৫ ও লিকুইডকুল টেকনোলজির কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ৪০০০ অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ডুয়েল ক্যামেরা: সেলফির জন্য পোকোফোন এফ১ ফোনের সামনে থাকছে ২০ মেগাপিক্সেল ক্যামেরা। যেটাতে সুপার পিক্সেল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফোনটি দুটি রঙে বাজারে পাওয়া যাবে। ১১.১১ সেল ক্যাম্পেইনের আওতায় ১১ নভেম্বর পোকোফোন এফ১ দারাজ ডটকম থেকে ২৪ হাজার ৯৯৯ টাকায় কেনা যাবে।

 

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম