স্মার্ট অ্যাটেনডেন্স সলিউশন এনেছে রবি

টেক রিপোর্ট
১২ নভেম্বর ২০১৮, ১৮:৩৪আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৮:৩৪

স্মার্ট অ্যাটেনডেন্স সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠান স্মার্ট অ্যাটেনডেন্স সলিউশন চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি।
স্মার্ট অ্যাটেনডেন্স সলিউশন একটি পরিপূর্ণ অ্যাটেনডেন্স ও ট্র্যাকিং সলিউশন, যা একটি স্মার্ট ডিভাইসের মাধ্যমে নির্দিষ্ট গ্রুপের সদস্যদের কল করা এবং এসএমএস পাঠাতে সক্ষম।
সোমবার (১২ নভেম্বর) গুলশানে রবির অফিসে স্মার্ট সলিউশনটি উদ্বোধন করেন রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন রবির হেড অব এন্টারপ্রাইজ বিজনেস মো. আদিল হোসেন ও এন্টারপ্রাইজ বিজনেসর ভাইস প্রেসিডেন্ট যায়েদ সাদাত।
প্রাথমিকভাবে, এ সলিউশন স্কুলে ব্যবহারের ওপর জোর দেওয়া হবে যাতে করে বাবা-মারা তাঁদের স্কুল পড়ুয়া সন্তানের নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। অভিভাবকরা এসএমএস’র মাধ্যমে জানতে পারবেন তাদের সন্তান কখন স্কুলে প্রবেশ করেছে এবং স্কুল থেকে কখন বের হচ্ছে।
শিক্ষার্থীরা স্কুল ত্যাগ করার পরও বাবা-মা মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের সন্তানকে ট্র্যাক করতে পারবেন। সন্তানের কাছে থাকা স্মার্ট ডিভাইসের জরুরি বাটন চেপে সন্তানরাও তাদের বাবা-মায়ের কাছে কল করতে পারবে। কলের সঙ্গে বাবা-মা সন্তানের সঠিক লোকেশনও দেখতে পাবেন।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম