নতুন অ্যাপ আনলো ফেসবুক

আসির আহবাব নির্ঝর
১২ নভেম্বর ২০১৮, ২০:৫৪আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২০:৫৪

লাসো অ্যাপ নতুন একটি অ্যাপ চালু করেছে ফেসবুক। নতুন এই অ্যাপের নাম লাসো। এটা দিয়ে ছোট ছোট ভিডিও তৈরি করা যাবে। মূলত গ্রাহকদের মজা করার সুযোগ দিতেই এমন অ্যাপ চালু করেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
দ্য ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের তৈরি অ্যাপ ‘টিকটকের’ সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে লাসো। সম্প্রতি টিকটকের সাথে মিউজিক্যাল অ্যাপ একীভূত হয়েছে। ফলে একটি শক্তিশালী অ্যাপে রূপ নিয়েছে টিকটক। আর এটার সঙ্গে লড়াই করবে ফেসবুকের লাসো।
বিভিন্ন পদক্ষেপের সাহায্যে তরুণদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করতে চাচ্ছে ফেসবুক। লাসো চালু করা সেরকমই একটি পদক্ষেপ। ইতিমধ্যে ফেসবুক বিভিন্ন কারণে তরুণদের মধ্যে কিছুটা গ্রহণযোগ্যতা হারিয়েছে। এই হারানো গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করছে তারা।
দ্য ভার্জের ওই প্রতিবেদনে জানানো হয়, ২০১৪ সালে ৭১ শতাংশ তরুণ জানিয়েছিল তারা ফেসবুক ব্যবহার করবে। কিন্তু বর্তমানে এই সংখ্যাটি আগের চেয়ে অর্ধেকে নেমে এসেছে। এ কারণে ফেসবুক কর্তৃপক্ষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

জানা গেছে, লাসোর সাহায্যে মিউজিক বা গানের সঙ্গে ঠোঁট মেলানো কিংবা নাচতে পারবেন ব্যবহারকারীরা যেমনটা টিকটকে করে থাকেন। এটা আইওএস ও অ্যান্ড্রয়েড গ্রাহকরা ব্যবহার করতে পারবেন।

নতুন অ্যাপ সম্পর্কে ফেসবুক জানায়, ছোট দৈর্ঘ্যের মজার ভিডিওর জন্য লাসো একটি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অ্যাপ। আমরা এই অ্যাপ নিয়ে খুবই আনন্দিত। গ্রাহকদের কাছ থেকে এ বিষয়ে অনেক সাড়া পাচ্ছি।

ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে লাসোতে প্রবেশ করতে পারবেন আপনি। এরপর প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে মজার ভিডিও তৈরি করা যাবে। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম