হোয়াটসঅ্যাপ স্টিকারে আরেকটি ফিচার

আসির আহবাব নির্ঝর
১৩ নভেম্বর ২০১৮, ২০:৫৫আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২০:৫৫

হোয়াটসঅ্যাপ কয়েকদিন আগেই হোয়াটসঅ্যাপে স্টিকার ফিচার চালু হয়েছে। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটি অপারেটিং সিস্টেমেই এ সুবিধা চালু হওয়ায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন স্টিকার প্যাকে প্রবেশ করতে পারবেন গ্রাহকরা।
সম্প্রতি এই ফিচার নজরে এসেছে হোয়াটসঅ্যাপের আপডেট অনুসরণকারী টুইটার অ্যাকাউন্ট ডব্লিউএবি-এটা-ইনফোর। হোয়াটসঅ্যাপে স্টিকার ব্যবহারের সময় সার্চ অপশনে স্টিকার প্যাকের বিষয়টি নজরে আসে তাদের।
এ সম্পর্কে ডব্লিউএবি-এটা-ইনফো এক টুইট বার্তায় জানায়, অ্যান্ড্রয়েডে স্টিকার সার্চ ফিচার আনতে কাজ করে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। দ্রুতই এটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। এটার তৈরি প্রক্রিয়া চলমান রয়েছে।
এই টুইট থেকে বোঝা যাচ্ছে, শুধু অ্যান্ড্রয়েড গ্রাহকরাই হোয়াটসঅ্যাপের স্টিকার সার্চ ফিচার পেতে যাচ্ছেন। তবে প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, আইওএস গ্রাহকদের হতাশ হওয়ার কিছু নেই। অল্প সময়ের মধ্যেই তাদের জন্য এটা চালু করা হতে পারে।
এর আগে ফেসবুকের মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি স্টিকার স্টোর চালু করে যাতে অন্যান্য ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের মতো এই প্ল্যাটফর্মেও বেশি পরিমাণে স্টিকার ডাউনলোড করা যায়।
জানা গেছে, হোয়াটসঅ্যাপে বর্তমানে ১৩ সেট স্টিকার রয়েছে। এগুলো ছাড়াও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে-স্টোর থেকে স্টিকার ডাউনলোডের সুযোগ পেয়ে থাকেন। এক্ষেত্রে গুগল প্লে-স্টোরে গিয়ে  নিচের দিকে থাকা 'গেট মোর স্টিকারস' অপশনে চাপ দিলেই নতুন স্টিকার ডাউনলোড হবে।

সূত্র: গেজেটস নাউ

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম