হোয়াটসঅ্যাপে মোবাইল নম্বর পরিবর্তন করবেন যেভাবে

সাদিয়া ইসলাম
১৯ নভেম্বর ২০১৮, ১৭:৫০আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৭:৫০

হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার চালু করেছে যার মাধ্যমে একটি নম্বর থেকে অন্য একটি নম্বরে সহজেই সুইচ করা যাবে। ফিচারটির মাধ্যমে আগের নম্বরে থাকা হোয়াটসঅ্যাপের সব তথ্য নতুন নম্বরে ট্রান্সফার হয়ে যাবে।

অ্যান্ড্রয়েডে যেভাবে নম্বর পরিবর্তন করা যাবে:

১. নতুন নম্বরের সিমকার্ড চালু করতে হবে।
২. হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে।
৩. পুরনো নম্বর এখনও ভেরিফাইড আছে নাকি তা চেক করে নিতে হবে। এটা দেখার জন্য এই পদ্ধতি অনুসরণ করুন: হোয়াটসঅ্যাপ> মেনু বাটন> সেটিংস এবং প্রোফাইল ফটোর উপর ক্লিক করতে হবে।
৪. আবার হোয়াটসঅ্যাপ ওপেন করে পর্যায়ক্রমে এই অপশনগুলোতে যান: >মেনু বাটন>সেটিংস>অ্যাকাউন্ট >চেঞ্জ নাম্বার।
৫. এবার ওপরের বক্সে পুরনো ফোন নম্বর দিতে হবে।

৬. নিচের বক্সে নতুন ফোন নম্বর দিতে হবে।

৭. স্ক্রিনের উপরে থাকা ‘ডান’ অপশনে ক্লিক করতে হবে।

৮.এরপর নতুন নম্বরে অ্যাকাউন্ট ভ্যারিফাইড হয়ে যাবে।

আইফোনে:

১. শুরুতেই পর্যায়ক্রমে এই অপশনগুলোতে প্রবেশ করুন: সেটিংস>অ্যাকাউন্ট >চেঞ্জ নাম্বার।

২. এরপর প্রথম বক্সে পুরনো নম্বর দিতে হবে।

৩. দ্বিতীয় বক্সে নতুন নম্বর দিতে হবে।

৪. ‘ডান’ অপশনে ক্লিক করতে হবে।

সূত্র: গেজেটস নাউ 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান