ভুয়া লাইক ও কমেন্ট সরানোর উদ্যোগ ইনস্টাগ্রামের

তাহসিনা হাসান
২১ নভেম্বর ২০১৮, ১৭:২৯আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১৭:২৯

ইনস্টাগ্রাম ভুয়া লাইক ও কমেন্ট সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। এরই মধ্যে কাজ শুরু করেছে প্ল্যাটফর্মটি। বিবিসি এক প্রতিবেদনে জানায়, ইনস্টাগ্রাম এমন কিছু টুল উদ্ভাবন করেছে যেগুলো দিয়ে ফেক (ভুয়া) লাইক ও কমেন্ট চিহ্নিত করা যাবে।
বিশেষ করে নিজেদের জনপ্রিয়তা বাড়ানোর জন্য বেশি সংখ্য লাইক-কমেন্টের স্বার্থে যারা থার্ড পার্টি সার্ভিস ব্যবহার করে তাদের চিহ্নিত করবে ইনস্টাগ্রামের নতুন এসব টুল। এই উদ্যোগ সম্পর্কে এক ব্লগপোস্টে ইনস্টাগ্রাম জানায়, আমরা প্রকৃত অভিজ্ঞতা ও যোগাযোগ চাই। থার্ড পার্টির সহায়তা নিয়ে যোগাযোগ বাড়ানো প্রকৃত অভিজ্ঞতা ও যোগাযোগের অংশ নয়। পুরোপুরি এই কাজ শুরু করার পর কোনও অ্যাকাউন্টে সমস্যা পেলে সেটা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে ইনস্টাগ্রাম।
এছাড়া অন্যকোনও সমস্যা দেখা দিলে পাসওয়ার্ড পরিবর্তন করতে বলা হয়েছে। ২০১০ সালে ইনস্টাগ্রাম চালু হওয়ার পর থেকে ব্যবহারকারীরা এটা ব্যবহার করছে নিজেকে জনপ্রিয় করে তোলার একটি মাধ্যম হিসেবে। একই পদ্ধতিতে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমও পরিচালিত হচ্ছে। এতে প্রকৃত অবস্থা বোঝা যায় না। এজন্যই ভুয়া লাইক-কমেন্ট সরানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি