১৫০ কোটি আইডি ‘ডিলিট’ করেছে ফেসবুক

আসির আহবাব নির্ঝর
২১ নভেম্বর ২০১৮, ২০:৫৩আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ২০:৫৩

ফেসবুক ফেসবুকের প্রকৃত গ্রাহক সংখ্যা বাড়ার পাশাপাশি ভুয়া আইডির সংখ্যাও বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই প্ল্যাটফর্মটির ভুয়া অ্যাকাউন্ট তথা আইডি সম্পর্কিত একটা ধারণা পাওয়া যায় প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য থেকে। শুধু এ বছর ১৫০ কোটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট সরিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া ২১০ কোটি স্প্যাম সরানো হয়েছে।
যদিও এখনও অনেক ভুয়া অ্যাকাউন্ট রয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জিএসএম অ্যারেনার এক প্রতিবেদনে বলা হয়, এ বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে ভুয়া অ্যাকাউন্ট সরানোর কাজ করে ফেসবুক। এ সময়ে ১৫০ কোটি ভুয়া অ্যাকাউন্ট ডিলিট করে প্রতিষ্ঠানটি। এছাড়া ২১০ কোটি স্প্যাম কনটেন্ট ডিলিট করা হয়। এরমধ্যে ছিল যৌনতা, ঘৃণা-সূচক বক্তব্য, সন্ত্রাসী প্রচারণা, সহিংসতা ছড়ায় এমন কনটেন্টসহ নানা ধরনের নেতিবাচক কনটেন্ট।
প্রসঙ্গত, বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েও গ্রাহকদের আস্থা অর্জন করতে পারছে না প্রতিষ্ঠানটি। সময়ের সঙ্গে সঙ্গে ফেসবুকের প্রতি আস্থা কমছে মানুষের। বিশেষ করে এ বছরের শুরু থেকে নিরাপত্তা ইস্যুতে তীব্র সমালোচনার মুখে পড়ে তারা। এরপর থেকে একের পর এক ইস্যুতে বেশ কোণঠাসা হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এরই মধ্যে এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের পদত্যাগের দাবিও উঠেছে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম