ডিসেম্বরে দেশে সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ প্রতিযোগিতা

মাহবুবুর রহমান
২৮ নভেম্বর ২০১৮, ১৮:০৭আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১৮:০৭

সংবাদ সম্মেলন রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যাম্পাসে আগামী ডিসেম্বরে অ্যাডভান্স টেকনোলজি বিডির আয়োজনে অনুষ্ঠিত হবে ‘সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ-২০১৮’ শীর্ষক প্রতিযোগিতা। দক্ষ সাইবার নিরাপত্তা কর্মী খুঁজে বের করতেই এই প্রতিযোগিতার আয়োজন।
প্রতিযোগিতার বিস্তারিত জানাতে আজ (২৮ নভেম্বর) রাজধানীর কাওরান বাজারের বেসিস অডিটরিয়ামে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর সাধারণ সম্পাদক ইমদাদুল হক, পাঠাওয়ের লিড মার্কেটিং ম্যানেজার সৈয়দা নাবিলা মাহবুব, আইপে সিস্টেমস লিমিটেডের বিজনেস অ্যান্ড স্ট্র্যাটেজি হেড মো. আবুল খায়ের চৌধুরীসহ আরও অনেকে। প্রতিযোগিতার প্রতিপাদ্য ‘বি দ্যা আলটিমেট সিকিউরিটি স্পেশালিস্ট।’
সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ প্রতিযোগিতার সমন্বয়ক আব্দুর রহমান শাওন জানান, প্রতিযোগিতায় দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণের জন্য ইতিমধ্যে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সর্বোচ্চ ৩ জন করে দল গঠনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। এতে অংশ গ্রহণের জন্য আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে। ঢাকায় উদ্বোধনের পরে রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহে সাইবার সিকিউরিটি বিষয়ে সচেতনতামূলক কর্মশালা ও সেমিনার আয়োজিত হবে। নিবন্ধিত শিক্ষার্থীদের নিয়ে অনলাইনভিত্তিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাছাই পর্বে উত্তীর্ণ দলগুলো আগামী ২০ ডিসেম্বর রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের প্রত্যেকের জন্য ল্যাপটপ, প্রথম রানার্স আপ দলের জন্য স্মার্টফোন এবং দ্বিতীয় রানার্স আপ দলের জন্য পুস্কার হিসেবে ট্যাবলেট পিসি দেওয়া হবে। পাশাপাশি থাকবে ক্রেস্ট ও সনদপত্র।বিজয়ী নারী দলের জন্য থাকবে বিশেষ সম্মননা। এছাড়া বিজয়ী দলগুলোর সদস্যরা দেশের শীর্ষ আইটি প্রতিষ্ঠানে ইন্টার্ন করার সুযোগ পাবেন। প্রতিযোগিতার বিস্তারিত জানতে http://cyberchallenge.com.bd ঠিকানায় যেতে হবে। নিবন্ধন করা যাবে https://cyberchallenge.com.bd/registration ঠিকানায়।

বিস্তারিত জানতে চোখ রাখতে হবে www.facebook.com/CyberSChallenge ফেসবুক পেজে। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম