ইউরোপে যাচ্ছে গুগলের ডেলিভারি ড্রোন

আসির আহবাব নির্ঝর
০৬ ডিসেম্বর ২০১৮, ২০:৪৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২০:৪৬

গুগলের ড্রোন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট এবার ডেলিভারি বা পণ্য বিতরণের জন্য তৈরি ড্রোনের পরীক্ষা চালাবে ইউরোপে। আগামী বছর অঞ্চলটিতে পরীক্ষামূলকভাবে এ সেবা চালু হবে বলে জানিয়েছে বিবিসি।
বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, শুধু ফিনল্যান্ডে এই পরীক্ষামূলক কার্যক্রম চালানো হবে। দেশটির হেলসিংকি শহরকে এজন্য প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে শহরের তালিকা আরও বাড়তে পারে।
পণ্য বিতরণের জন্য তৈরি এসব ড্রোন সর্বোচ্চ দেড় কেজি পর্যন্ত পণ্য বহন করতে পারবে। কেউ অর্ডার দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই পণ্য পৌঁছানোর উদ্দেশে উড়াল দেবে এই ড্রোনগুলো।
গুগলের পাশাপাশি উইং এবং অ্যামাজনের মতো প্রতিষ্ঠানগুলোও ড্রোনের সাহায্যে পণ্য পৌঁছে দেওয়ার সেবা তৈরি করছে। কয়েক বছর ধরে তৈরির কথা বললেও এখনও পর্যন্ত এ ধরনের সেবা চালু করেনি তারা।
২০১৩ সালের ডিসেম্বরে অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস ঘোষণা দেন, তাদের আকাশপথে পণ্য বিতরণ সেবা শুরু হবে আগামী পাঁচ বছরের মধ্যে। ওই নির্ধারিত সময় পার হলেও এখন পর্যন্ত সেবাটি চালু কর‍তে পারেনি প্রতিষ্ঠানটি। অবশ্য অ্যামাজন এ ধরনের সেবা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম