স্মার্ট টিভি আনছে ওয়ানপ্লাস

রাসেল হাওলাদার
২২ ডিসেম্বর ২০১৮, ২০:৫০আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৩

ওয়ান প্লাসের স্মার্ট টিভি চীনের প্রতিষ্ঠান ওয়ানপ্লাস এবার স্মার্ট টিভি বাজারে আনার ঘোষণা দিয়েছে। ২০২০ সালের মধ্যে স্মার্ট টিভি বাজারে আসবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পিট লাউ। তিনি জানান, শুরুর দিকে ওয়ানপ্লাস স্মার্ট টিভি ২০১৯ সালের মধ্যে বাজারে বিক্রি করার কথা থাকলেও এর জন্য আরও সময় প্রয়োজন। দেরির কারণ হিসেবে পিট লাউ জানান, স্মার্ট টিভি বাজারে ছাড়ার জন্য উন্নত সফটওয়্যার এবং মূল্য নির্ধারণ নিয়ে কাজ করছেন তারা।
নতুন নতুন প্রযুক্তির সুবিধা নিয়ে আসছে এই স্মার্ট টিভি, যা স্মার্ট টিভি প্রেমীদের জন্য বিশেষ সুখবর হতে যাচ্ছে। স্মার্ট টিভিটিতে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে। ফলে স্মার্ট টিভিটি আল্ট্রা-প্রিমিয়াম স্মার্ট টিভির ক্যাটাগরিতে পড়বে। এটিতে একটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট থাকবে যা বাসাবাড়ির অন্যান্য স্মার্ট ডিভাইসকেও নিয়ন্ত্রণ করতে পারবে। এর নির্মাতা বলছেন, এটি বাসাবাড়িকে একটি স্মার্ট বাড়িতে পরিণত করবে।
ওয়ানপ্লাস’র এক কর্মকর্তা জানান, এই স্মার্ট টিভিটি প্রথমে ভারতের বাজারে ছাড়া হবে। পরে অ্যামাজনে মাধ্যমে বাজারে ছাড়া হবে।
সূত্র: ইকোনোমিক টাইমস

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম