আইএসপিএবির কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হলো

টেক রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৮, ২০:২৬আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ২০:২৬

সনদ বিতরণ অনুষ্ঠান দেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি আয়োজিত তিন দিনের কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। শনিবার (২২ ডিসেম্বর) ঢাকার গুলশানের একটি হোটেলে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। ম্যানেজিং আইএসপি নেটওয়ার্ক অ্যান্ড অপারেশন্স শীর্ষক কর্মশালা শুরু হয় ২০ ডিসেম্বর। শেষ হয় ২২ ডিসেম্বর।
ক্যাটাগরি এ, বি ও সি আইএসপি প্রতিষ্ঠানের এবং বিটিআরসির লাইসেন্সপ্রাপ্ত লোকাল আইএসপি থেকে অংশগ্রহণকারী ১৪৭ জন সিস্টেম ইঞ্জিনিয়ার কর্মশালায় উপস্থিত থেকে প্রশিক্ষণ শেষে প্রধান অতিথির কাছ থেকে সনদ গ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘বিগত ১০ বছরে শিল্প, বাণিজ্য, নাগরিক সেবা, অর্থনীতি, শিক্ষা ইত্যাদি খাতে ইন্টারনেটের যুগান্তকারী প্রসারে দেশের অর্থনীতির ওপর যে কার্যকরী প্রভাব পড়েছে, এর পুরো অবদান প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানের।’ দেশের নিরাপত্তার জন্য সাইবার সিকিউরিটির বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে এ ধরনের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান অর্জন করেই ইন্টারনেট ব্যবসা পরিচালনা করতে হবে বলে তিনি মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসপিএবির সভাপতি এম এ হাকিম। বিভিন্ন আইএসপি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়ার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আইএসপি প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে এবং সামনের দিনে বিভিন্ন চ্যালেঞ্জ এক সঙ্গে মোকাবিলা করে নিরাপদ ইন্টারনেট সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হবে।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম