মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৮, ০১:০৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ০১:২০

মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধ

আগেই (শনিবার দুপুর) মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশ দিয়েছিলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এবার মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধের নির্দেশ দিয়েছে বিটিআরসি। শনিবার মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক একটি মোবাইল ফোন অপারেটরের শীর্ষ কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।  

এদিকে, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা (আইএসপিএবি) ইন্টারনেটের বিষয়ে কোনও ধরনের নির্দেশনা এখনও পাইনি। সেহেতু ধরে নিতে পারি ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে।’ সম্প্রতি আমরা সরকারের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে বৈঠক করি। সেখানে আমরা সরকারকে অবহিত করেছি ব্রডব্যান্ড ইন্টারনেট মূলত অফিস ও ব্যবসায় প্রতিষ্ঠানগুলোতে ব্যবহার হয়ে থাকে। আর এর গ্রাহক সংখ্যাও কম ।’

তাই ব্রডব্যান্ড ইন্টারনেট এ নির্দেশনার আওতায় নাও পড়তে পারে বলে ধারণা করেন তিনি।

উল্লেখ্য, সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক সংখ্যা প্রায় ৬০ লাখ।

 আরও পড়ুন

আজ থেকে থ্রিজি ও ফোরজি বন্ধের নির্দেশ

এইচএএইচ/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম