হোয়াটসঅ্যাপের ব্যবহার সীমিত হচ্ছে

ইমদাদুল হক
০২ জানুয়ারি ২০১৯, ২০:০২আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২০:১১

হোয়াটসঅ্যাপ সিম্বিয়ানের পর অ্যান্ড্রয়েড ২.৩.৭, আইফোন থ্রিজিএস, আইওএস সিক্স এসব অপারেটিং সিস্টেমের স্মার্টফোনেও বন্ধ করে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ পরিষেবা। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে এই পদক্ষেপ নিতে শুরু করেছে ফেসবুকের অধিগৃহীত সংস্থা।
এক ব্লগ পোস্টে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, নতুন বছরের শুরুতেই হোয়াটসঅ্যাপে হ্যাপি নিউ ইয়ার বার্তা পাঠাতে পারেননি অনেকেই। বেশ কিছু স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ করে দেওয়ায় এমনটা হয়েছে।
সূত্রমতে, পূর্ব ঘোষণা অনুযায়ী ২০১৮ সালের ৩১ ডিসেম্বরের পর থেকে নকিয়ার যেসব ফোন এস-৪০ প্ল্যাটফর্মে চলে, সেগুলোতে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাচ্ছে না।
প্রসঙ্গত, আশা সিরিজের বেশির ভাগ ফোনই এই এস-৪০ অপারেটিং সিস্টেমেই চলত। এছাড়া নকিয়া ২০৬, নকিয়া ২০৮, নকিয়া ৫১৫, নকিয়া সিথ্রি-০১, নকিয়া এক্স২০০, নকিয়া এক্স২-০১, নকিয়া এক্সথ্রি-০২ এসব হ্যান্ডসেটে এখন থেকে আর হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা পাওয়া যাবে না।
এর আগে নকিয়া সিম্বিয়ান এস৬০ অপারেটিং সিস্টেমে চালিত হ্যান্ডসেটগুলোতে হোয়াটসঅ্যাপ তাদের পরিষেবা বন্ধ করে দেয়। তারও আগে ২০১৭ সাল থেকে ব্ল্যাকবেরি, ব্ল্যাকবেরি টেন, উইন্ডোজ ফোন ৮.০ এসব অপারেটিং সিস্টেমে চালিত হ্যান্ডসেটগুলোতে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা বন্ধ করে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম