সাশ্রয়ী মূল্যে সবার কাছে ইন্টারনেট পৌঁছানোটাই প্রথম কাজ: পলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৯, ১৯:১৫আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৯:২০

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্ত্রণঅলয়ের কর্মকর্তা-কর্মচারীরা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সাশ্রয়ী মূল্যে সবার কাছে ইন্টারনেট পৌঁছানোটাই হবে আমাদের এবারের প্রথম কাজ। গ্রাহকদের কম দামে ইন্টারনেট দিতে পারলে একটা আস্থার জায়গা তৈরি হবে। ফলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও বাড়বে।
নতুন মেয়াদে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে মঙ্গলবার (৮ জানুয়ারি) প্রথম অফিস করেন পলক। বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘তরুণদের দাবি, তারা কম দামে ইন্টারনেট পেতে চায়। আমরা তাদের দাবির সঙ্গে একমত। আমরা সেই দাবি বাস্তবায়নের চেষ্টা করবো।’

পলক বলেন, ‘আমাদের আরও কয়েকটি লক্ষ্য রয়েছে। একটি হলো মানবসম্পদ উন্নয়ন। তরুণদের তথ্য প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ দিয়ে আমরা যোগ্য ও দক্ষ জনবল তৈরি করবো।’ সরকারের বিভিন্ন সেবা ‘অটোমেটেড’ করা হবে বলে তিনি জানান।

এক হাজার ৬০০ সার্ভিস ডিজিটাল করা হবে উল্লেখ করে পলক বলেন, ‘সরকারের সব সেবা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পাওয়া যাবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ‘গ্রামকে করা হবে শহর’ উল্লেখ করে পলক বলেন, ‘স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন সেবা গ্রামে পৌঁছাতে হবে। গ্রামের একজন মানুষ এসব সেবা পেতে যদি শহরে আসেন তাহলে বৈষম্য কখনও দূর হবে না। গ্রামে শহরের সব সুবিধা নিশ্চিত করা গেলে তবেই না গ্রাম হবে শহর। আমরা এবার এ বিষয়ে বেশি জোর দেবো।’

মঙ্গলবার  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ ও এর অধীনস্থ সংস্থা, অধিদফতর ও প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে  তথ্যপ্রযুক্তি বিভাগের সভাকক্ষে নবনিযুক্ত মন্ত্রী মোস্তাফা জব্বার ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে সংবর্ধনা দেওয়া হয়। আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভা কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় তথ্য প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ সভাপতিত্ব করেন।

 

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম