সাইবার অপরাধীদের ‘টার্গেট’ আইওটি ডিভাইস

ইমদাদুল হক
১১ জানুয়ারি ২০১৯, ২০:৪৫আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২০:৪৫

টার্গেট এখন আইওটি ডিভাইস ইন্টারনেট সংযুক্ত ডিভাইসকেই (আইওটি) বেশি পছন্দ করে সাইবার সন্ত্রাসীরা। ওয়েব, অ্যাপ্লিকেশন সেবা ও ই-মেইল সার্ভারে গিয়ে আইওটি ডিভাইসকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়াটাই এখন তাদের প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে।
নিবিড় পর্যবেক্ষণ ও গবেষণার পর বুধবার এমন তথ্য জানিয়েছে সাইবার নিরাপত্তা সংস্থা এফ৫ ল্যাব। গবেষণা সংস্থাটির সর্বশেষ এই প্রতিবেদনটি প্রকাশ করেছে টেকরাডার।
সংস্থাটির পঞ্চম পর্ব 'দ্য হান্ট' গবেষণা প্রতিবেদনে জানিয়েছে, ২০১৮ সালের প্রথমার্ধে ১৩টি থিংবট ব্যবহার করে এই হামলা চালানো হয়। বটগুলোর ওপর নজর রাখতে গিয়ে তারা দেখতে পান অল্প দিনেই আইওটি ডিভাইসগুলো বটনেটে পরিণত হয়েছে।
ল্যাব-৫ পরিসংখ্যান অনুযায়ী, গত ১৮ মাসে স্পেন এ ধরনের আক্রমণের শিকার হয়েছে। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুলাই পর্যন্ত সময়ে ইন্টারনেটে আক্রমণের ৮০ শতাংশই সেখানে ছিল নজরদারিযুক্ত আইওটি ডিভাইসের ওপর। রাশিয়া, হাঙ্গেরি এবং যুক্তরাজ্যকে একই ধরনের চাপে থাকতে হয়েছে।
এর বেশিরভাগ হামলাই করা হয়েছে ব্রাজিল থেকে। আইওটি ডিভাইসে হানা মোট সাইবার হামলার ১৮ শতাংশই করা হয় এই দেশটি থেকে। হামলাকারী দেশ হিসেবে দ্বিতীয় অবস্থানে থাকা চীন থেকে আক্রমণ করার হার ছিল ১৫ শতাংশ। পর্যায়ক্রমে মোট হামলার ৯ শতাংশ জাপান, ৭ শতাংশ হারে পোল্যান্ড ও যুক্তরাজ্য এবং ৬ শতাংশ ঘটেছে ইরান থেকে।  

ল্যাব-৫ পর্যবেক্ষণ বলছে, হামলার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে ডিডস পদ্ধতি। এই আক্রমণের পরই তারা থিংবটকে ব্যবহার করে। প্রক্সি সার্ভারের মাধ্যমে ডিভাইসগুলোতে ক্রিপোট জ্যাকিং, টর নোড, প্যাকেট স্নিফার ইন্সটল করে দেয়। একইভাবে অতি গোপনীয় তথ্য সংগ্রহ করে কিংবা প্রতারক ট্রোজান'র মাধ্যমে ডিএনএস হাইজ্যাক করে থাকে। এছাড়া গ্লোবাল ইন্টারনেট স্ক্যান অনুসন্ধান করে আইওটি ডিভাইসের দূরবর্তী সেবাদানকারী প্রশাসকের চোখকে ফাঁকি দিয়ে ডিভাইসগুলোকে আক্রমণ করেছিল হ্যাকাররা। 

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম