মহাসমারোহে ফিরছে নকিয়া

ইমদাদুল হক
২৮ জানুয়ারি ২০১৯, ২০:০৩আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১৯:৫৫

নকিয়ার নতুন ফোন দূরে কোথাও ধ্বনিত হচ্ছে চমৎকার সুর। আবার ফিরছে নকিয়া। ফিরছে মহাসমারোহে। বার বা ফিচার নয়, স্মার্টফোনের বাজার দখলে আগ্রাসী অবস্থান গ্রহণ করেছে ইতিমধ্যেই। যুক্তরাষ্ট্রের বাজারকে দখল করতে আনছে নতুন দুটি স্মার্টফোন। এর একটি নকিয়া ৩.১। অন্যটি নকিয়া ২ভি।
একটা সময় ছিল যখন চারদিকে ছিলো নকিয়ার জয়জয়কার। বাজারে এই ব্র্যান্ডটি ছিলো অবিনাশী, বিপ্লবী। কিন্তু যখন থেকে স্মার্টফোন এলো, মোবাইল আর ওয়েবের সঙ্গে মানিয়ে নিতে না পেরে চাপে পড়ে ফিনল্যান্ডের এই মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। ২০১৩ সালে মোবাইল ডিভাইস উৎপাদন বন্ধ করে দেয়। বেচে দেয় টেক জায়ান্ট মাইক্রোসফটের কাছে। কয়েক বছরের মধ্যে তারাও গুটিয়ে যায়। সাময়িক বিচ্ছেদ শেষে নাম ফিরে পায় নকিয়া। ২০১৬ সালে একই দেশের নবগঠিত কোম্পানি এইচএমডি গ্লোবালের কাছে নাম ও স্বত্ব বিক্রি করে দেয় মাইক্রোসফট।

৩৫০ মিলিয়ন ডলারে নকিয়ার পুরোনো ফিচারফোন বিভাগকে কিনে নেয় প্রযুক্তি জায়ান্ট ফক্সকন’র সহযোগী এ প্রতিষ্ঠানটি। স্বত্ব কেনার পর গত কয়েক বছর ধরে ফোনটির টেকসই এবং সহজলভ্যতা গুণকে ফিরিয়ে আনতে ধারাবাহিকভাবে প্রচেষ্টা চালিয়েছে এইচএমডি। নতুন মাত্রায় নকিয়া ৩৩১০ এবং ৮১১০ ফোন বাজারে ছেড়ে নকিয়ার হৃত গৌরব ফিরিয়ে আনে। ফলে গুগল-এ ৯ নম্বর থেকে ব্র্যান্ড নামে ৫ম অবস্থানে উত্তীর্ণ হয়। শুধু কি তাই? বিশ্বের সেরা ১০ স্মার্টফোন ব্র্যান্ডে জায়গা করে নিয়েছে নকিয়া।

আমাজন ও বেস্ট বাইয়ের মতো অনলাইন স্টোরে কিছু কিছু হ্যান্ডসেট বিক্রি করেছে এইচএমডি। যদিও বেশির ভাগ আমেরিকানই মোবাইল অপারেটরদের কাছ থেকেই ফোন কিনে থাকেন; তাই যেসব কোম্পানি ওই ক্যারিয়ারগুলোর সঙ্গে কাজ করে না বেশিরভাগ বাজারে তাদের অবস্থান ততটা দৃশ্যমান থাকে না।

নতুন নতুন ফোন নিয়ে ফিরছে নকিয়া

এইচএমডি বলছে, যারা প্রথমবারের মতো নকিয়া ফোন ব্যবহার করেছিলেন তারাসহ এবারের ‘হে ডে’তে এই ফোনটি ব্যবহারে ভালো অভিজ্ঞতা নিয়েছেন আজকের তরুণেরাও। কোম্পানিটি বিশ্বাস করে, এই মুহূর্তে নকিয়া ফোনের সুখকর স্মৃতিটা নিনটেনডো, ফিলা, প্যাটাগোনিয়া ও মিনি সফলতার সঙ্গেই ছড়িয়ে পড়ছে। স্মার্টফোন বাজারে অ্যাপল ও স্যামসাং যেভাবে দখলদারিত্ব নিয়ে চলছে তা কতদিন অটুট থাকে তাই এখন বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে।  কেননা সাশ্রয়ী দামের মাধ্যমে বাজারে ভাগ বসাতে শাঁখের করাত নীতি গ্রহণ করেছে এইচএমডি। ফিচার বা বার ফোনের পর এবার দখল করতে যাচ্ছে স্মার্টফোন বাজারও। গত ২৫ জানুয়ারি জোট বেঁধেছে ক্রিকেট ওয়্যারলেস ও ভেরিজনের সঙ্গে। ক্রিকেট ওয়্যারলেস এটিঅ্যান্ডটি'রএকটি সহযোগী প্রতিষ্ঠান। আর তাই ১৬০ ডলারে নকিয়া ৩.১ প্লাস কিনতে পারবেন ক্রিকেট ক্রেতারা। ফোনটিতে থাকছে ৬ ইঞ্চি আকারের এইচডি ডিসপ্লে, দুইটি রিয়ার ক্যামেরা, ৩৫০০ এমএইচ ব্যাটারি। 

অন্যদিকে খুবই সাশ্রয়ী দামে ৩১ জানুয়ারি থেকে নকিয়া ২ভি কিনতে পারবেন ভেরিজন প্রি-পেইড ক্রেতারা। এই ফোনটির পর্দার আকার ৫.৫ ইঞ্চি। ফোনটিতে ৪০০০ এমএএইচ ব্যাটারি জুড়ে দেওয়ায় টানা দুইদিন পর্যন্ত এটি ব্যবহার করা যাবে বলে জানিয়েছে এইচএমডি। 

 

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম