চীনের গুয়াংজু এয়ারপোর্টে ফাইভ-জি

আসির আহবাব নির্ঝর
৩১ জানুয়ারি ২০১৯, ১৮:৩৪আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১৮:৩৪

এয়ারপোর্টে ফাইভ-জি চীনের দক্ষিণে গুয়াংজু বাইয়ুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফাইভ-জি নেটওয়ার্ক চালু করা হয়েছে। এটাই দেশটির প্রথম ও একমাত্র ফাইজ-ভি সাপোর্টেড এয়ারপোর্ট। চীনের রাষ্ট্রায়াত্ত্ব সংবাদ সংস্থা জিনহুয়া নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম গেজেটস নাউ।
গেজেটস নাউয়ের ওই প্রতিবেদনে বলা হয়, এয়ারপোর্টে ফাইভ-জি চালু হওয়ায় এই নেটওয়ার্কের আওতাধীন সবাই প্রতি সেকেন্ডে ১ দশমিক ১৪ জিবিপিএস (গিগাবিটস পার সেকেন্ড) পর্যন্ত গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবে।
ফাইভ-জি-ভিত্তিক এই এয়ারপোর্ট চালু করেছে ‘চায়না ইউনিকম’-এর গুয়াংজু শাখা। এতে হুয়াওয়ের ফাইভ-জি ল্যাম্পসাইট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তির সাহায্যে ভালোমানের ইন্টারনেট কাভারেজ পাওয়া যাবে।
গুয়াংজু বাইয়ুন চীনের দক্ষিণাঞ্চলের অন্যমত প্রধান এয়ারপোর্ট। এর সঙ্গে ৯০টিরও বেশি আন্তর্জাতিক এবং আঞ্চলিক রুটের যোগাযোগ আছে। ২০১৭ সালে এই এয়ারপোর্টে ৬৫ দশমিক ৮ মিলিয়ন যাত্রী ওঠা-নামা করেছেন।
প্রসঙ্গত, চীনের সব এয়ারপোর্টে ফাইভ-জি ইন্টারনেট চালু করা হবে। ইতোমধ্যে এই প্রকল্পের প্রাথমিক কাজ শেষ করেছে তারা। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যেই চীনের সব এয়ারপোর্ট এই সুবিধার আওতায় আসবে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম