২ এপ্রিল বন্ধ হচ্ছে গুগল প্লাস

নুরুন্নবী চৌধুরী
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১১আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১১

বন্ধ হয়ে যাচ্ছে গুগল প্লাস ২ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে গুগলের সামাজিক যোগাযোগ মাধ্যম গুগল প্লাস। গুগল প্লাস বন্ধ হওয়ার ঘোষণা গত বছরের ডিসেম্বরে এলেও এবার নির্দিষ্ট করে তারিখ জানিয়ে দেওয়া হচ্ছে গ্রাহকদের। ইতিমধ্যে ব্যবহারকারীরা গুগল প্লাস বন্ধ হয়ে যাওয়ার ঘোষণাও পেয়েছেন। 

বিশেষ করে যেসব ব্যবহারকারী গুগল প্লাসে ছবি বা ভিডিও ইত্যাদি শেয়ার করেছেন তাদের ৪ ফেব্রুয়ারির মধ্যে এসব ছবি বা ভিডিও ডাউনলোড করে রাখার অনুরোধ করা হয়েছে গুগলের পক্ষ থেকে। এছাড়া এ বিষয়ে মেইলে বিস্তারিত তুলেও ধরা হয়েছে গুগলের পক্ষ থেকে। 

সাধারণ ব্যবহারকারী ছাড়াও গুগল প্লাসের কমিউনিটির মডারেটর, গুগল প্লাস সাইন-ইন সুবিধা ব্যবহারকারী, গুগল প্লাস ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইটে করা কমেন্ট, গুগলের জি-সুইট সেবা ব্যবহার করে যারা গুগল প্লাস ব্যবহার করেছেন এবং গুগলের ডেভেলপার যারা গুগল প্লাসের সঙ্গে জড়িত সবাইকেই একই ধরনের ই-মেইল পাঠিয়েছে গুগল। 

মূলত গুগল প্লাসে ব্যবহার হওয়া নানা ধরনের ছবি, ভিডিও, স্ট্যাটাস বা অন্যান্য কিছু যাতে সহজে ব্যবহারকারীরা ডাউনলোড করে রাখতে পারেন সে জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে গুগলের পক্ষ থেকে। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাজধানীতে পিস্তল ও শর্টগানসহ গ্রেফতার ২
রাজধানীতে পিস্তল ও শর্টগানসহ গ্রেফতার ২
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু
রাজধানীতে দিনদুপুরে ৩৮ লাখ টাকা ছিনতাই: চার আসামি রিমান্ডে
রাজধানীতে দিনদুপুরে ৩৮ লাখ টাকা ছিনতাই: চার আসামি রিমান্ডে
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা