পাসওয়ার্ড হ্যাক হলে জানাবে ক্রোম এক্সটেনশনস

আসির আহবাব নির্ঝর
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৭

ক্রোম একটেনশনস টেক জায়ান্ট গুগল ক্রোমে একটা এক্সটেনশন যুক্ত করেছে। এর নাম পাসওয়ার্ড চেকআপ।  আপনার পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা তা স্বয়ংক্রিয়ভাবে জানিয়ে দেবে নতুন এই এক্সটেনশন।

ভারতের প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম গেজেটস নাউয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রাহকদের গুগল অ্যাকাউন্টসকে সুরক্ষা দিতেই এমন ফিচার চালু করেছে গুগল। এই ফিচার ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা অনেকটা নিশ্চিন্ত থাকতে পারবেন।

নতুন এক্সটেনশন সম্পর্কে গুগল এক অফিসিয়াল পোস্টে জানায়, তৃতীয় পক্ষের কাছে আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড উন্মোচিত হয়ে গেলে ‘পাসওয়ার্ড চেকআপ’ ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ড রিসেট করবে। এতে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি কম।

এছাড়া কোনও সময় আপনার পাসওয়ার্ড হ্যাকের তথ্য পেলে সঙ্গে সঙ্গেই আপনাকে সতর্ক করবে পাসওয়ার্ড চেকআপ। এতে আপনাকে তাৎক্ষণিকভাবে পাসওয়ার্ড পরিবর্তন করতেও বলা হবে।

যেভাবে ব্যবহার করবেন পাসওয়ার্ড চেকআপ:

প্রথমেই আপনার ক্রোমে পাসওয়ার্ড চেকআপ ক্রোম এক্সটেনশনস ইনস্টল করুন। এরপর আপনার ব্রাউজার বারে পাসওয়ার্ড চেকআপের আইকন আসবে। এটাতে সাইন-ইন করলেই আপনাকে সংকেত দেওয়া শুরু করবে ফিচারটি।

কোনও সময় সতর্কতা পেলেই সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড পরিবর্তন করুন। এতে আপনার অ্যাকাউন্টটিকে হ্যাক হওয়া থেকে বাঁচাতে পারবেন।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম