বাংলালিংকের নতুন সেবা ‘নাজাত’

টেক ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৯আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৯

নাজাত বাংলালিংক চালু করেছে ইসলামি সার্ভিস ‘নাজাত’। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ অনুমোদিত এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা ইসলাম বিষয়ক কনটেন্ট ও প্রয়োজনীয় ফিচার ব্যবহার করতে পারবেন। এই সার্ভিসে বাংলালিংক-এর কারিগরি সহায়ক হিসেবে রয়েছে লাইভ মিডিয়া লিমিটেড।

ধর্ম বিষয়ক ভিডিও স্ট্রিমিং, মসজিদের অবস্থান, নামাজের সময়, ইসলামি ক্যালেন্ডার ও জাকাত ক্যালকুলেটরের মতো ফিচারের পাশাপাশি এই সার্ভিসের ব্যবহারকারীরা পাবেন ধর্মীয় পরামর্শের জন্য ইসলামি সওয়াল জবাবের সুবিধা। এছাড়া ‘নাজাতের’ মাধ্যমে বিশ্বের অন্যতম বৃহৎ ইসলামি সম্মেলন বিশ্ব ইজতেমার লাইভ স্ট্রিমিং শোনার সুবিধা পাবেন ব্যবহারকারীরা।   

অ্যাপ, ওয়েবসাইট ও আইভিআর-এর মাধ্যমে এই সার্ভিস পাওয়া যাবে। ‘নাজাতের’ অ্যান্ড্রয়েড ও আইওএস  ভার্সনের অ্যাপ পাওয়া যাবে ‘প্লে স্টোর’ ও ‘অ্যাপ স্টোরে’। এছাড়া najat.com.bd ভিজিট করেও এই সার্ভিস পাওয়া যাবে। আইভিআর-এর মাধ্যমে সার্ভিসটি পেতে বাংলালিংক গ্রাহকদের ২৮১৫৫ ডায়াল করতে হবে। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম