গুগলের ‘সার্চ হিস্ট্রি’ ডিলিট করবেন যেভাবে

তাহসিনা হাসান
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৬আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৬

গুগল সম্প্রতি নিজেদের প্রাইভেসি পলিসিতে পরিবর্তন এনেছে সার্চ জায়ান্ট গুগল। গুগল এই নীতির মাধ্যমে ব্যবহারকারীদের সঠিকভাবে জানাবে, তারা কী ধরনের তথ্য ব্যবহারকারীদের কাছ থেকে সংগ্রহ করে।
এ সম্পর্কে এক ব্লগপোস্টে গুগল জানায়, আমরা আমাদের বর্তমান প্রাইভেসি পলিসি পরিবর্তন করছি যেন ব্যবহারকারীরা জানতে পারেন তাদের কোন কোন তথ্য নেওয়া হচ্ছে এবং সেগুলো কী কাজে ব্যবহার হচ্ছে।
গুগল আপনার সম্পর্কে কী তথ্য সংগ্রহ করেছে এগুলো আপনিও দেখতে পারবেন। এরপর সেগুলো ম্যানেজ এবং ডিলিটও করতে পারবেন। কিভাবে এই কাজগুলো করবেন-
১. গুগল থেকে ‘মাই অ্যাক্টিভিটি’ পেজে যান। সহজেই যেতে এখানে https://myactivity.google.com/ ক্লিক করুন।
২. এই পেজে বা দিকে অনেক ট্যাব পাবেন।
৩. এখানে যেকোনও অপশনে ক্লিক করেই জানতে পারবেন কি কি তথ্য সেখানে আছে।
৪. গুগলের সঙ্গে আপনি কোন তথ্যগুলো শেয়ার করতে চান সেগুলো এখান থেকেই ম্যানেজ করতে পারবেন।

গুগলে সার্চ হিস্ট্রি এবং ইউটিউব হিস্ট্রি ডিলিট করবেন যেভাবে-

১. আগের মতোই গুগলের ‘মাই অ্যাক্টিভিটি’ পেজে প্রবেশ করুন।

২. ওপরের ডান কোণে তিনটি ডট চিহ্নিত অপশন পাবেন।

৩. সেখান থেকে যেকোনও অপশন বাছাই করুন।

৪. যা ডিলিট করতে চান তা নির্বাচন করে ডিলিট অপশন চাপুন। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম