নিরাপত্তা ত্রুটি দূর করলো হোয়াটসঅ্যাপ

তাহসিনা হাসান
২২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৭

হোয়াটসঅ্যাপ আইফোন ব্যবহারকারীদের জন্য একটি ব্যক্তিগত নিরাপত্তা ত্রুটি দূর করেছে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এতে আইফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা আর কোনও ঝুঁকিতে পড়বেন না।
ভারতের প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম গেজেটস নাউ জানায়, হোয়াটসঅ্যাপের আইওএস অ্যাপে একটি ত্রুটি ছিল। ওই ত্রুটির মাধ্যমে ফেস আইডি কিংবা টাচ স্ক্রিন লক সহজেই অন্যকেউ হ্যাক করতে পারতেন। অর্থাৎ একজনের ফেসআইডি কিংবা টাচ স্ক্রিন লক অন্যজন খুলতে পারতেন যা ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের হুমকি ছিল।
মূলত এই হুমকিই সমাধান করলো ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এ সম্পর্কে হোয়াটসঅ্যাপ জানায়, অ্যাপলের অ্যাপ স্টোরে হোয়াটসঅ্যাপের একটি আপডেটেড ভার্সন পাওয়া যাচ্ছে। এটা ব্যবহার করলেই গ্রাহকরা ঝুঁকিমুক্ত থাকবেন।
কিছুদিন আগে আইওএস ব্যবহারকারীদের জন্য নিরাপত্তার ক্ষেত্রে নতুন একটি ফিচার যুক্ত করে হোয়াটসঅ্যাপ। ওই ফিচার ছিল মূলত ফেস আইডি কিংবা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পদ্ধতি। কিন্তু এটাতেই এক পর্যায়ে ত্রুটি দেখা দেয়।
গত সপ্তাহের শুরুতে একজন ব্যবহারকারী প্রথম এই ত্রুটির সন্ধান পান। পরবর্তীতে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষও ত্রুটির বিষয়টি স্বীকার করে নেয়। অবশেষে দ্রুততম সময়ের মধ্যে এর সমাধান করলো তারা।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম