মুনাফা বেড়েছে মটোরোলার

আসির আহবাব নির্ঝর
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৮আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৮

মটোরোলা চতুর্থ প্রান্তিকে (গত বছরের) প্রত্যাশার চেয়েও বেশি মুনাফা করেছে মটোরোলা। এ মাসের শুরুর দিকে ২০১৮ সালের চতুর্থ প্রান্তিকে হিসাব প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এতে দেখা যায়, অন্য প্রান্তিকের তুলনায় শেষ প্রান্তিকে এসে প্রতিষ্ঠানটির রাজস্ব আয় বেড়েছে ১৫ শতাংশ।
যুক্তরাজ্যভিত্তিক বিজনেস ম্যাগাজিন ফোর্বস এক প্রতিবেদনে জানায়, রাজস্ব আয় ১৫ শতাংশ বাড়ায় ওই নির্দিষ্ট সময়ে মটোরোলার আয় হয়েছে ২৩০ কোটি ডলার। পাশাপাশি তাদের শেয়ার প্রতি আয় বেড়েছে ২৫ শতাংশ।
এদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) পূর্বাভাসে মটোরোলা জানায়, গত বছর প্রথম প্রান্তিকের তুলনায় এ বছর তারা ১১ শতাংশ রাজস্ব আয় বৃদ্ধির প্রত্যাশা করছে। ফলে এ সময়ে শেয়ার প্রতি আয়ও বাড়বে।
মটোরোলা মূলত বহুজাতিক মার্কিন টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান। ১৯২৮ সালের এটা প্রতিষ্ঠিত হয়। ২০০৭ থেকে ২০০৯ সালে ৪৩০ কোটি ডলার ক্ষতির মুখে দুইভাগে বিভক্ত হয়ে যায় মটোরোলা। এরমধ্যে একটির নাম হয় মটোরোলা মোবিলিটি, অন্যটি মটোরোলা সলিউশনস।
২০১২ সালে মটোরোলা মোবিলিটি গুগলের কাছে বিক্রি করে দেওয়া হয় এবং ২০১৪ সালে এটা কিনে নেয় লেনোভো। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম