প্রথমবারের মতো ফাইভ-জি সমর্থিত ভাঁজ করা যায় (ফোল্ডেবল) এমন স্মার্টফোন, ‘মেট এক্স’ দেখালো প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। ৭ ন্যানোমিটার চিপসেটের বেলং ৫০০০, ৪৫০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি, ৫৫ ওয়াটের সুপার চার্জ সুবিধাসহ হুয়াওয়ে মেট এক্স বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এ স্মার্টফোনটি দেখানো হয়।
ভাঁজ করা হলে স্মার্টফোনটির ডিসপ্লের আকার হবে ৬.৬ ইঞ্চি। ভাঁজ খোলা হলে স্মার্টফোনটি ৮ ইঞ্চি ডিসপ্লের ট্যাবলেটের মতো দেখা যাবে। ভাঁজ করা অবস্থায় স্মার্টফোনটি ফুল ডিসপ্লে ৬.৬ ইঞ্চির সমান হয়। এছাড়া ভাঁজ করা না থাকলে এর ডিসপ্লে ৮ ইঞ্চি ট্যাবলেটের মতো দেখা যায়।
মেট এক্স-এ ব্যবহার করা হয়েছে লেইকার ক্যামেরা। এর সঙ্গে থাকবে ক্যামেরার অত্যাধুনিক সব প্রযুক্তি ও ফিচার।








